বিশ্ব

ইসরাইলকে ফের ‘থাড’ দিল যুক্তরাষ্ট্র

  • 9:10 pm - April 06, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরাইলে দ্বিতীয় ‘থাড’ (অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা) দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আল-হাদাত চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে রোববার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

থাড গতকালই (৫ এপ্রিল) সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখিয়েছে,  মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম পরিবহণ বিমান, একটি আমেরিকান সি-ফাইভএম সুপার গ্যালাক্সি, দক্ষিণ ইসরাইলের নেভাটিম বিমানঘাঁটিতে অবতরণ করে এবং আবার উড্ডয়নের আগে প্রায় আট ঘন্টা সেখানে অবস্থান করে।

থাড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম, একটি উন্নত ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা।  ইসরাইলে মোতায়েন করা থাড সিস্টেমটি ইয়েমেনের হুথিদের ইসরাইলে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছে।

গত বছর প্রথম থাড ব্যাটারি ইসরাইলে পাঠানো হয় এবং সিস্টেমটি পরিচালনার জন্য প্রায় ১০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  ব্যাটারিটিকে  প্যাট্রিয়ট সিস্টেমের পরিপূরক বলে মনে করা হয় কিন্তু বিস্তৃত এলাকা রক্ষা করতে পারে, যা ১৫০-২০০ কিলোমিটার (৯৩-১২৪ মাইল) পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

‘থাড’ কী?

‘থাড’ হলো একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যা স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এটিই একমাত্র মার্কিন সিস্টেম যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম।

‘থাড’ কীভাবে কাজ করে?

ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই তাদের ‘টার্মিনাল ফেজ’- লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগের চূড়ান্ত পর্যায়ে সেগুলোকে আটকে দিতে পারে, সেভাবে ‘থাড’কে ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে (এন্ডোএটমস্ফিয়ারিক এবং এক্সোএটমস্ফিয়ারিক) উভয় ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে।

এটি স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হুমকির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে থাড।

‘থাড’-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটিতে কোনো বিস্ফোরক ওয়ারহেড নেই। এর পরিবর্তে, এটি গতিশক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করে। অর্থাৎ এটি কোনো ওয়ারহেড বিস্ফোরণ না ঘটিয়েই নিজস্ব শক্তি দিয়ে আগত ক্ষেপণাস্ত্রকে আঘাত করে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ওটামেন্ডি

মেলবোর্ন, ২৪ জুলাই: ২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিল। ১৭…

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ

মেলবোর্ন, ২৪ জুলাই:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্যনীতিতে নতুন পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ প্রায় ৬০টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের…

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে…

সিজেপির বিক্ষোভ, দিল্লিতে ইন্টারনেট বন্ধ

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং…

ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল

মেলবোর্ন, ২৪ জুলাই:  ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলার মধ্যেই নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au