বিশ্ব

অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচন: অ্যালবানিজ ও ডাটনের প্রথম মুখোমুখি বিতর্ক আজ সন্ধ্যায়

  • 3:00 pm - April 08, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
অ্যান্থনি অ্যালবানিজ ও পিটার ডাটনের প্রথম হাই-স্টেক মুখোমুখি নির্বাচনী বিতর্ক আজ সন্ধ্যায়

মেলবোর্ন, ৮ এপ্রিল: অস্ট্রেলিয়ার ২০২৫ সালের ফেডারেল নির্বাচনের প্রথম টেলিভিশন বিতর্কে আজ রাতেই মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও বিরোধীদলীয় নেতা পিটার ডাটন।  এই টেলিভিশন বিতর্ক এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দুজনেই ফেডারেল নির্বাচনে জয়লাভ করার জন্য আত্মবিশ্বাসী।

স্কাই নিউজের প্রধান সংবাদ উপস্থাপক কিয়ারান গিলবার্ট এই বিতর্কটি সঞ্চালনা করবেন, যেখানে উপস্থিত থাকবেন ১০০ জন ‘অনিশ্চিত ভোটার’। Q&A মার্কেট রিসার্চের মাধ্যমে বাছাই করা এই ভোটাররা সরাসরি প্রশ্ন করবেন দুই নেতাকে। 

গিলবার্ট বলেন, এটি একটি হাই-স্টেক মুহূর্ত – দুই নেতার জন্যই কঠিন চ্যালেঞ্জ।” “স্কাই নিউজ/দ্য ডেইলি টেলিগ্রাফ পিপল’স ফোরামই এই নির্বাচনী প্রচারণার প্রথম সরাসরি মুখোমুখি সুযোগ। 

দ্য ডেইলি টেলিগ্রাফের সম্পাদক বেন ইংলিশ বলেন, “পিপল’স ফোরাম গত এক দশকেরও বেশি সময় ধরে ফেডারেল নির্বাচনী প্রচারের এই ধারা অব্যাহত রেখেছে।”

স্কাই নিউজ অস্ট্রেলিয়ার সিইও পল হুইটকার বলেন, “এই লাইভ ফরম্যাট এমনকি সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদদেরও চাপে ফেলে। এই বিতর্কে আমরা বাস্তব রাজনীতির মুখ দেখব, যেখানে অনিশ্চিত ভোটাররা কঠিন ও অপ্রত্যাশিত প্রশ্ন করবেন।”

অ্যালবানিজ ও ডাটনের প্রস্তুতি

প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, “আমি এই বিতর্কের জন্য মুখিয়ে আছি – শুধু পিটার ডাটনের সাথে নয়, বরং সেসব সাধারণ মানুষের প্রশ্ন শুনতেও যারা অনুষ্ঠানে অংশ নেবেন।” তিনি জানান, “এই বিতর্কের প্রস্তাব আমরা দিয়েছিলাম এবং এটি আমাদের উদ্যোগেই প্রথম বিতর্ক হিসেবে নির্ধারিত হয়েছে।”

কোথায় ও কখন দেখা যাবে বিতর্কটি?

প্রথম বিতর্কটি অনুষ্ঠিত হবে আজ, মঙ্গলবার ৮ এপ্রিল, রাত ৭.৩০টায় (AEST)। এটি সরাসরি সম্প্রচার করবে Sky News, এবং ABC News থাকবে লাইভ ব্লগের মাধ্যমে।
স্থান: ওয়েস্টার্ন সিডনি।


দ্বিতীয় বিতর্ক: টেলিভিশন পর্বের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, রাত ৮টায়, ABC News-এ। সঞ্চালনায় থাকবেন ইনসাইডার্সের ডেভিড স্পিয়ার্স।

স্কাই নিউজের বিতর্ক শেষে অংশগ্রহণকারী অনিশ্চিত ভোটারদের মূল্যায়নের ভিত্তিতে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। উল্লেখ্য, ২০২২ সালে অ্যান্থনি অ্যালবানিজ স্কট মরিসনের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন এই একই ফোরামে।

ABC-এর বিতর্কে বিজয়ী ঘোষণা হবে না, তবে দুই নেতার দৃষ্টিভঙ্গির বাস্তব তুলনা সেখানে হবে বলে জানিয়েছে ডেভিড স্পিয়ার্স। এখন দেখার বিষয়, কে অস্ট্রেলিয়ান জনগণের আস্থা অর্জন করতে পারেন – অ্যালবানিজ না ডাটন?

আরও আপডেটের জন্য চোখ রাখুন ওটিএন বাংলায়!

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au