বিশ্ব

ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে গভর্নরসহ নিহত ৯৮

  • 8:19 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার

 

ক্যারিবীয় দ্বীপদেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসের দেশটির একজন প্রাদেশিক গভর্নরসহ অন্তত ৯৮ জন প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। দুর্ঘটনার সময় নাইট ক্লাবটির ভেতরে শত শত মানুষ আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (০৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে মঙ্গলবার ভোরে জেট সেট নাইটক্লাবে ছাদ ধসে ওই হতাহতের ঘটনা ঘটে। জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট দেখতে উপস্থিত হয়েছিলেন বিপুল মানুষ।

জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব যা সোমবার সন্ধ্যায় নিয়মিতভাবে নৃত্য ও কনসার্টের আয়োজন করে। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন।

নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন বলে প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন। তিনি ছিলেন সাতবারের মেজর লীগ বেসবল অল-স্টার সাবেক বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।

 

এই শাখার আরও খবর

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, গুরুত্বপূর্ণ কমান্ড ও গোয়েন্দা পদে নতুন দায়িত্ব

বাংলাদেশ সেনাবাহিনীতে জ্যেষ্ঠ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি, পদায়ন,…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au