বিশ্ব

চীন বাদে অন্য সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

  • 5:57 am - April 10, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

আমেরিকায় বিশ্বের বিভিন্ন দেশের আমদানি করা পণ্যে শুল্কারোপ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন বাদে অন্যান্য দেশের ওপর আরোপ করা উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে চীনের আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১০৪ থেকে ১২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

 

বুধবার (৯ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের এই ঘোষণার অর্থ হলো, চীন ছাড়া অন্য সব দেশের জন্য ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকছে।

 

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

 

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন।

পরে বিভিন্ন দেশ শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে। ট্রাম্প জানিয়েছিলেন, চীন বাদে অন্য যেসব দেশ যোগাযোগ করেছে, তাদের সঙ্গে শিগগিরই আলোচনা হবে।

 

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au