বিশ্ব

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে চীনা নাগরিকরা, ভিডিও প্রকাশ

  • 5:31 pm - April 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

উত্তর কোরিয়ার পর এবার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছেন চীনা নাগরিকরা। অন্তত ১৫৫ জন চীনা নাগরিক রাশিয়ান বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই দাবির পক্ষে তিনি নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুইজন ব্যক্তি নিজেদের চীনা নাগরিক বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদেরকে দোনেৎস্ক ওবলাস্ত এলাকা থেকে আটক করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

অস্ট্রেলিয়া ভিত্তিক নিউজ ডটকম এইউ’র এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

জেলেনস্কির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ঘরে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথম ব্যক্তির নাম ঝাং রেনবো। তিনি জানান, তিনি একজন অনভিজ্ঞ সৈনিক এবং এটি তার প্রথম মিশন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি জিয়াংসি প্রদেশের একজন চীনা নাগরিক। বর্তমানে আমাকে ইউক্রেনে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে।’

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি না জানতে চাইলে, রেনবো বিচলিত হয়ে পড়নে। তিনি জানান, ইউক্রেনে আসার আগে তিনি কখনও বন্দুক ধরেননি।

বলেন, ‘এটি ছিল আমার প্রথম মোতায়েন, আমার প্রথম যুদ্ধ মিশন, এর আগে আমি কখনও যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করিনি। এখানে পৌঁছানোর আগে, আমি কখনও অস্ত্র ধরিনি।’

দ্বিতীয় বন্দী হলেন ঝেংঝো শহরের ৩৪ বছর বয়সী ওয়াং গুয়াংজুন। তিনি তার ডেপুটি কমান্ডার এবং আরেকজন রাশিয়ান সৈন্যসহ তিনজনের একটি দলে আত্মসমর্পণ করেছেন।

গুয়াংজুন বলেন, ইউক্রেনীয়রা তার জীবন বাঁচাতে শেষ পর্যন্ত কাজ করেছে। তিনি দাবি করেছেন, যখন তারা আত্মসমর্পণ করেছিলেন তখন রাশিয়ানরা তাদের ওপর এক ধরণের বিস্ফোরক গ্যাস ফেলেছিল। তিনি জানান, তিনি ভেবেছিলেন তিনি মারা যাবেন। কিন্তু একজন ইউক্রেনীয় সেনা ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে।

জেলেনস্কি সতর্ক করে বলেছেন, যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে চীনা সেনাদের ব্যবহার স্পষ্টভাটে এটা প্রমাণ করে যে ভ্লাদিমির পুতিন সংঘাত আরও বাড়িয়ে তুলতে চান।

উল্লেখ্য যে, যুদ্ধে রাশিয়া ইতিমধ্যেই উত্তর কোরিয়ার প্রায় ১২,০০০ সৈন্য মোতায়েন করেছে। কিন্তু এই প্রথমবারের মতো ইউক্রেনের মাটিতে যুদ্ধরত চীনা নাগরিকরা ধরা পড়ল।

এই ঘটনার পর রাশিয়ার সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধে কে মারা যাচ্ছে তা রাশিয়ার পরোয়া করে না, তাদের কেবল যুদ্ধ চালিয়ে যাওয়া দরকার।

তিনি রাশিয়াকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ওটামেন্ডি

মেলবোর্ন, ২৪ জুলাই: ২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিল। ১৭…

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ

মেলবোর্ন, ২৪ জুলাই:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্যনীতিতে নতুন পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ প্রায় ৬০টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের…

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে…

সিজেপির বিক্ষোভ, দিল্লিতে ইন্টারনেট বন্ধ

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং…

ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল

মেলবোর্ন, ২৪ জুলাই:  ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলার মধ্যেই নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au