বিশ্ব

‘নেতানিয়াহু বিশ্ব ইহুদিদের প্রতিনিধি নন’, নিউইয়র্কে বিক্ষোভ

  • 3:31 pm - September 24, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
নেতানিয়াহু বিশ্বজুড়ে ইহুদি জনগোষ্ঠী বা ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করেন না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে ইসরায়েলপন্থী ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পক্ষের বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পাল্টাপাল্টি স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নিউইয়র্কের বাসিন্দা ডেভিড ফেল্ডম্যান বলেন, নেতানিয়াহু বিশ্বজুড়ে ইহুদি জনগোষ্ঠী বা ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করেন না। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুর রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডের বৈধতা প্রতিষ্ঠায় ধর্মকে ব্যবহার করার অভিযোগ তোলেন।

ফেল্ডম্যানের দাবি, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইহুদি ধর্মের শিক্ষা ও পবিত্র তোরাহর আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাতে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদ জানানো এবং এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরাই বিক্ষোভের অন্যতম উদ্দেশ্য।

জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে এ সপ্তাহে নিউইয়র্কে বিভিন্ন ইহুদি সংগঠন, ইসরায়েলি ও ইসরায়েলবিরোধী কর্মী এবং ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। কিছু ইহুদি সংগঠন ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করেছে, অন্যদিকে বিভিন্ন গোষ্ঠী নেতানিয়াহুর সফর ও ইসরায়েলের গাজা নীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে আগে থেকেই বিক্ষোভের আশঙ্কা ছিল। ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও নেতানিয়াহুর উপস্থিতির সময় বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলে সতর্ক করেছিলেন।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে গাজা ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা চলছে। নেতানিয়াহু তাঁর ভাষণে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরবেন বলে জানিয়েছেন।

এই শাখার আরও খবর

আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র…

আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন…

চলন্ত স্লিপার বাসে আগুন, ভারতে নিহত ৯

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় মহাসড়কে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন…

জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জাতিসংঘের কঠোর সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর সংস্থা’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে…

এশিয়াজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ছে, চাপে সাধারণ মানুষ

এশিয়ার অধিকাংশ তেল আমদানিনির্ভর দেশ চলতি বছরে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালিকে ঘিরে সংকট এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায়…

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকত্ব বা প্যারেন্টিং নিয়ে নানা আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au