বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

  • 1:40 am - October 03, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সাংবাদিকতা ও অনলাইন সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ।

জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশের সংবাদসেবাকে প্রচলিত প্রিন্টনির্ভরতা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও বিস্তৃত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেশের অন্যতম প্রধান অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠার দীর্ঘ প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন ব্রডশিট সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন তৌফিক ইমরোজ খালিদী। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও কাজ করেন তিনি।

সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল, সাংবাদিকতার এই তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তার।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তৌফিক ইমরোজ খালিদী। সংবাদ সংগ্রহ ও সম্পাদনার পাশাপাশি গণমাধ্যম পরিচালনা এবং ডিজিটাল সাংবাদিকতার বিকাশেও তিনি সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্টরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

এই শাখার আরও খবর

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার…

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, আটক ৭০০-এর বেশি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেছেন বিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও বিভিন্ন নাগরিক গোষ্ঠীর…

একসঙ্গে রাশিয়া যাওয়া ৩০ বাংলাদেশির ১৮ জন নিহত

নির্মাণকাজের ভিসায় রাশিয়া গিয়ে যুদ্ধের ময়দানে জড়িয়ে পড়েছেন বাংলাদেশি শ্রমিকদের অনেকে। একই দলে ৩০ জন বাংলাদেশি রাশিয়ায় গেলেও তাদের মধ্যে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া…

ঋণনির্ভর অর্থনীতি নিয়ে কোন পথে পাকিস্তান

বারবার নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ এবং মিত্র দেশগুলোর আমানত নবায়ন বা মেয়াদ বাড়ানোর ওপর নির্ভর করেই বৈদেশিক তারল্য ধরে রাখছে পাকিস্তান। অর্থনৈতিক ও…

বাংলাদেশের সংকট ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে সেনা হস্তক্ষেপের ইঙ্গিত ওয়াকারের

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছালে সেনাবাহিনীকে ভূমিকা রাখার জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ত্রৈমাসিক…

রাকসুর জিএস আম্মারের যত ‘কুকীর্তি’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তিনটি চিঠি প্রকাশ্যে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au