শিক্ষা

হোয়াইট হাউসের দাবি অমান্য: হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলার অর্থায়ন স্থগিত ট্রাম্প প্রশাসনের

  • 2:07 pm - April 16, 2025
  • পঠিত হয়েছে:২১৪ বার
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে দেশের সাতটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

মেলবোর্ন, ১৬ এপ্রিল ২০২৫ — হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ফেডারেল সরকারের কিছু দাবিকে অবৈধ আখ্যা দিয়ে তা মানতে অস্বীকৃতি জানালে, ট্রাম্প প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত ২.২ বিলিয়ন ডলারের বহু বছরের অনুদান ও ৬০ মিলিয়ন ডলারের চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।

এই অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন হার্ভার্ড প্রশাসন স্পষ্টভাবে জানায়, তারা নিয়োগ নীতিতে পরিবর্তন, নিয়ম ভঙ্গকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের রিপোর্ট করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য নিশ্চিত করার মতো ট্রাম্প প্রশাসনের দাবি মানবে না। প্রশাসন “ভিউপয়েন্ট ডাইভারসিটি” বা দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের যে দাবি তুলেছে, তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেনি, তবে তা মূলত রক্ষণশীল মতাদর্শ অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যেই বলে ধারণা করা হচ্ছে।

হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার এক বিবৃতিতে বলেন,

“কোনো সরকার—যেই দলই ক্ষমতায় থাকুক না কেন—বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কি শেখানো হবে, কাকে ভর্তি বা নিয়োগ দেওয়া হবে, কিংবা কোন বিষয়ে গবেষণা হবে—তা নির্দেশ দিতে পারে না।”

ট্রাম্প প্রশাসনের এক চিঠিতে বলা হয়েছিল, হার্ভার্ডকে তাদের নিয়োগ তথ্য ও ভর্তির তথ্য (জাতিসত্তা, গ্রেড, টেস্ট স্কোরসহ) ফেডারেল সরকারের সঙ্গে শেয়ার করতে হবে, প্ল্যাজিয়ারিজম চেক করতে হবে, এবং ২০২৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ব্যবস্থা অডিটের আওতায় রাখতে হবে। এছাড়া ডাইভার্সিটি ও ইনক্লুশনের যেকোনো প্রোগ্রাম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

হার্ভার্ডের প্রতিক্রিয়াকে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতার রক্ষায় একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি জানায়, গত ১৫ মাসে তারা ক্যাম্পাসে বৈচিত্র্য ও নিরাপত্তা বৃদ্ধির জন্য ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধে কাজ করেছে।

এই ঘটনায় হার্ভার্ডের সঙ্গে ৯টি নামকরা গবেষণা বিশ্ববিদ্যালয় এবং তিনটি বিশ্ববিদ্যালয় সংগঠন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।

হাওয়ার্ডের শিক্ষার্থীরা বলছে, তারা অনেক দিন ধরেই উদ্বিগ্ন ছিল প্রশাসনের চাপে বিশ্ববিদ্যালয় নতিস্বীকার করবে কিনা। তবে ড. গারবারের এই অবস্থান তাদের স্বস্তি দিয়েছে।

বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট টেড মিচেল বলেন, “হার্ভার্ডের এই সাহসী পদক্ষেপ অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও অনুপ্রাণিত করবে।”

ট্রাম্প প্রশাসনের অর্থায়ন স্থগিতের সপ্তম ঘটনা
হার্ভার্ড এই ধরনের পদক্ষেপের শিকার সপ্তম বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যবস্তু করে, যেটি বিলিয়ন ডলার কেটে নেওয়ার হুমকির মুখে সরকারের দাবিগুলো মানতে বাধ্য হয়।

বিশ্ববিদ্যালয়গুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার এবং নীতি-নির্ধারণে প্রভাব ফেলার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন নিয়মিতভাবে সরকারি তহবিল আটকে দেওয়ার মতো ব্যতিক্রমী পদক্ষেপ নিচ্ছে। এই পন্থা এখন প্রশাসনের একটি ‘নতুন স্বাভাবিক’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এই শাখার আরও খবর

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

মাদ্রাসায় না ফেরায় বাড়ি থেকে ধরে এনে ছাত্রকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় ফিরে না যাওয়ায় ১১ বছরের এক ছাত্রকে বাড়ি থেকে ধরে এনে বেত দিয়ে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে আব্দুল্লাহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au