বিশ্ব

ইরানের সঙ্গে সৌদি আরবের রেকর্ড তেল-বহির্ভূত বাণিজ্য

  • 11:14 pm - April 17, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন, ১৭ এপ্রিল— ভূরাজনৈতিক নানান জটিলতা ও সমীকরণ থাকলেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্রমাগত বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে চলছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) জানিয়েছে, গত ফার্সি ১৪০৩ সালে (যা ২০ মার্চ শেষ হয়েছে) ইরান ও সৌদি আরবের মধ্যে তেল-বহির্ভূত বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারে। দুই দেশের মধ্যে গেল বছরে তেল-বহির্ভূত বাণিজ্যের পরিমাণ ছিল ৬১ হাজার টন।

আইআরআইসিএ আরও জানায়, গত বছর সৌদি আরব প্রতিবেশীদের মধ্যে ইরানের সাথে বাণিজ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির হার রেকর্ড করেছে।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য হাউজের বাণিজ্য উন্নয়ন কমিটির মুখপাত্র রুহুল্লাহ লতিফি জানান, ইরান ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক মিথস্ক্রিয়া বাড়ার সাথে সাথে বাণিজ্যিক সম্পর্কেও পরিবর্তন এসেছে।

গত সেপ্টেম্বরে সৌদি জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ আশা প্রকাশ করেন, ইরান ও সৌদি আরবের যৌথ অর্থনৈতিক কমিটির সভা অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au