বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে ৪ অঙ্গরাজ্য

  • 1:31 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৪৯ বার
জর্জিয়ায় ডেমোক্রেটিক পার্টির গভর্নর প্রার্থী কেইশা ল্যান্স বটমস। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে চারটি অঙ্গরাজ্যে। এবারের নির্বাচনে জর্জিয়া, মিনেসোটা, টেনেসি ও ওহাইও প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে। এসব অঙ্গরাজ্যে নারী প্রার্থীরা জয়ী হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে।

জর্জিয়ায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর হবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবেও ইতিহাসে জায়গা করে নেবেন তিনি।

মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির সিনেটর অ্যামি ক্লোবুচার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জয়ী হলে মিনেসোটার নেতৃত্বে প্রথমবারের মতো কোনো নারী আসীন হবেন।

টেনেসিতে রিপাবলিকান পার্টির প্রার্থী সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির জেরি গ্রিন। নির্বাচনে মার্শা ব্ল্যাকবার্ন এগিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত তিনি জয়ী হলে টেনেসি অঙ্গরাজ্যও প্রথমবারের মতো নারী গভর্নর পাবে।

অন্যদিকে, ওহাইওতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যামি অ্যাক্টনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান পার্টির বিবেক রামস্বামী। অ্যাক্টন জয়ী হলে অঙ্গরাজ্যটির ইতিহাসে সরাসরি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া প্রথম নারী গভর্নর হবেন।

প্রায় তিন দশক আগে ওহাইওতে একজন নারী সাময়িকভাবে গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে এখন পর্যন্ত কোনো নারী অঙ্গরাজ্যটির সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হতে পারেননি।

চার অঙ্গরাজ্যের নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে নতুন এই ইতিহাসের সম্ভাবনা। নারী প্রার্থীরা জয়ী হলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের নেতৃত্বে নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়বে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এক বিজ্ঞপ্তিতে এ…

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে প্রাণ গেল মায়ের

নীলফামারীর ডিমলায় জমি ও ফসল কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ছোট ছেলেকে মারধরের হাত থেকে রক্ষা…

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই, তবে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

ইরানে আপাতত নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত…

ষড়যন্ত্রের অভিযোগ নাকচ, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অনড় পোশাকশ্রমিকেরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা তাঁদের আন্দোলনে রাজনৈতিক উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করেছেন। তাঁদের দাবি, কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় নয়,…

মিরপুরের হতাশা পেছনে ফেলে সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সিলেটের মাঠ কি বাংলাদেশের জন্য পয়া? পরিসংখ্যান বলছে, উত্তরটা সহজ নয়। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ও পরাজয় সমান তিনটি করে।…

প্রাণীর সঙ্গে যৌনাচার, জামায়াত সমর্থক শিক্ষক রাইয়ান বাতেন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষক রাইয়ান আবদুল বাতেন। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au