রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এক বিজ্ঞপ্তিতে এ…
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ১২টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয় পেয়েছে চারটি আসনে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের এসব আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হয়। ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকান পার্টি। ফলে এবারের নির্বাচনে দুই দলের মধ্যে আসনসংখ্যার ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। তবে কয়েকটি অঙ্গরাজ্যে তখনো ভোটগ্রহণ চলছিল। সেসব এলাকার ফলাফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে ছিল রিপাবলিকান পার্টি। অন্যদিকে ৩৫টি আসনে এগিয়ে ছিল ডেমোক্র্যাটরা। ভোট গণনা ও ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই হিসাব পরিবর্তিত হতে পারে।
এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও মঙ্গলবার ভোটগ্রহণ হয়েছে। প্রাথমিক হিসাবে, পাঁচটি আসনে এগিয়ে ছিল ডেমোক্র্যাটিক পার্টি এবং দুটি আসনে রিপাবলিকান পার্টি। তবে এসব আসনে তখনো কাউকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।
সূত্র: সিএনএন, আলজাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au