খেলা

গ্যাব্রিয়েলকে পেতে রিয়ালের সঙ্গে লড়াইয়ে বার্সা-পিএসজি

  • 10:27 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তাঁকে পেতে বার্সেলোনা ও পিএসজির মতো ক্লাবও প্রতিযোগিতায় থাকলেও স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এখনো চুক্তিবদ্ধ গ্যাব্রিয়েল। তবে গত সেপ্টেম্বরে ক্লাব ছাড়ার পর আর ওল্ড ট্রাফোর্ডে ফেরেননি তিনি। বর্তমানে স্পেনে একাই অনুশীলন করছেন এই তরুণ ফরোয়ার্ড। সিনিয়র দলে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার আশায় নতুন ক্লাব খুঁজছেন তিনি। তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব আগ্রহ দেখাচ্ছে।

ইউনাইটেডের হয়ে প্রাক্‌-মৌসুম সফরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন গ্যাব্রিয়েল। সেপ্টেম্বরে ব্রাইটনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে তাঁর অভিষেকের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্লাবের হয়ে সিনিয়র পর্যায়ে খেলার সুযোগ পাননি তিনি।

গ্যাব্রিয়েলের ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট থাকায় ইংল্যান্ডের বাইরে কোনো ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়া তুলনামূলক সহজ হতে পারে। তিনি ক্লাব ছাড়লে ক্ষতিপূরণ পাওয়ার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে প্রিমিয়ার লিগের বাইরের কোনো ক্লাবে যোগ দিলে সেই ক্ষতিপূরণের অঙ্ক কমে যেতে পারে।

অল্প বয়সেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন গ্যাব্রিয়েল। ইউরোপীয় যুব লিগে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। গত মৌসুমে মাত্র ১৪ বছর বয়সে প্রিমিয়ার লিগের অনূর্ধ্ব-১৮ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এই ফরোয়ার্ড। তাঁর প্রতিভা নিয়ে আশাবাদী ছিলেন ইউনাইটেডের সাবেক অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারও। তাঁর ভাষায়, ‘তার সামনে পুরো পৃথিবী পড়ে আছে।’

এদিকে তরুণ এই ফুটবলারকে ঘিরে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। ব্রাইটনের কাছে কারাবাও কাপে হারের পর তরুণ খেলোয়াড়দের দেখভালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই পরিস্থিতি নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। সে একজন তরুণ, আমার কাছে সে ১৫ বছর বয়সী। ক্লাব হিসেবে আমাদের তরুণ খেলোয়াড়দের সুস্থতা, কল্যাণ ও তাদের ওপর কতটা নজর পড়ছে, এসব বিষয়ে সচেতন থাকতে হবে।’

সব মিলিয়ে গ্যাব্রিয়েলের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ বাড়ছে। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা পিএসজি, কোন ক্লাবে ঠিকানা গড়বেন এই ইংলিশ প্রতিভা, সেটিই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় নেশার টাকা না পেয়ে আফসার শেখ (৬০) নামে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে খায়রুল শেখ (২৪)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করার পর আন্তর্জাতিক ফুটবল থেকে…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পোদ্যোক্তা ও রাজনৈতিক কর্মীসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au