বাংলাদেশ

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

  • 11:22 pm - November 05, 2026
  • পঠিত হয়েছে:৭৬ বার
অভিযুক্ত খায়রুল শেখ। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় নেশার টাকা না পেয়ে আফসার শেখ (৬০) নামে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে খায়রুল শেখ (২৪)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। নিহত আফসার শেখ পেশায় কৃষক ও ভ্যানচালক ছিলেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়েছে। তবে বেকার থাকায় স্ত্রীর ভরণপোষণ ও মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। টাকা না পেলে বাড়ির বিভিন্ন জিনিসপত্রও বিক্রি করে দিতেন।

বৃহস্পতিবার দুপুরেও এসব বিষয় নিয়ে বাবা আফসার শেখের সঙ্গে খায়রুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে খায়রুল দা দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়। ঘটনার পর খায়রুল পালিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত খায়রুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করার পর আন্তর্জাতিক ফুটবল থেকে…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পোদ্যোক্তা ও রাজনৈতিক কর্মীসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au