বাংলাদেশ

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

  • 3:26 pm - November 06, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
শ্রমিকদের ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দিতে পারতেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। ছবি: সংগৃহীত

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে না হলে পোশাকশ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তাঁর মতে, সরকারি দপ্তরগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ওয়ান স্টপ সার্ভিস চালু করা গেলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সক্ষমতা তৈরি হতো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মাসুদুজ্জামান বলেন, ‘আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না, ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের পিঠ ঠেকে গেছে। বছরে লাখ লাখ, কোটি কোটি টাকা দিতে হয়। ব্যবসায়ীরা এই টাকা তো আমার শ্রমিকদের দিতে পারত।’

তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে অর্থ ব্যয়ের চাপ কমানো গেলে সেই অর্থ শ্রমিকদের কল্যাণে এবং তাঁদের বেতন-ভাতা বাড়ানোর কাজে ব্যবহার করা সম্ভব হতো।

শ্রমিক অসন্তোষে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন ও হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মাসুদুজ্জামান।

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, এটা আমাদের বাংলাদেশ। কিন্তু বিরোধী দলের যে ভূমিকা, এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা, সেটাও আমাদের কাছে, ব্যবসায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ, রহস্যজনক এবং হতাশাজনক মনে হয়েছে। কারণ, এই দেশ তো শেষ পর্যন্ত আমাদেরই। আমাদেরই আসলে সমস্যার সমাধান করতে হবে।’

মজুরি বোর্ড গঠনের আগেই কারখানায় হামলার অভিযোগ

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে মাসুদুজ্জামান বলেন, গত তিন দিনের ঘটনাপ্রবাহ তাঁর কাছে অস্বাভাবিক ও নতুন ধরনের মনে হয়েছে। তাঁর দাবি, মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার আগেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যার প্রয়োজন ছিল না।

তিনি বলেন, ওই পরিস্থিতির সঙ্গে কোনো কারখানার মালিকের সংশ্লিষ্টতা ছিল না এবং মালিক বা শ্রমিকদের পক্ষ থেকেও এ ধরনের পরিস্থিতি তৈরির বিষয়ে কোনো মতামত দেওয়া হয়নি।

মাসুদুজ্জামানের ভাষ্য অনুযায়ী, কয়েকজন শ্রমিক নেতা মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মজুরি বোর্ডের। বোর্ড শ্রমিকদের দাবি পর্যালোচনা করে মজুরি নির্ধারণ করতে পারত। কিন্তু সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সময় না দিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, আগের দিন প্রায় ৬৭ থেকে ৬৮টি কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পেছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও ইন্ধন ছিল বলে তাঁরা জানতে পেরেছেন।

শ্রমিক আন্দোলন দমনের উদ্দেশ্য ছিল না: মাসুদ

শ্রমিকদের আন্দোলন প্রতিহত করা ব্যবসায়ীদের উদ্দেশ্য ছিল না বলে উল্লেখ করেন মাসুদুজ্জামান। তাঁর মতে, শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় করে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করা প্রয়োজন ছিল।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সমন্বিত বক্তব্য ও সহযোগিতা প্রয়োজন ছিল। সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের সহিংস পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

এই শাখার আরও খবর

শ্রমিক আন্দোলনের মধ্যে আদালতে পরীমনি-কাণ্ড, কাকতালীয় নাকি পরিকল্পিত?

ভাস্কর দত্ত দেশে শ্রমিকদের আন্দোলন, বেতন-ভাতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সংকট নিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক তখনই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বড় অংশের মনোযোগ কেড়ে…

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করতে হতে পারে। এ বিষয়ে…

বেতন বাড়ানোর আশ্বাসেও থামেনি পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ; বন্ধ শত শত কারখানা

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে। মাসিক ন্যূনতম মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা…

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার ধারাবাহিকতা

বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটেছে, এমনকি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি সরকারের পতনও হয়েছে। কিন্তু রাজনৈতিক সহিংসতার চিত্রে বড় কোনো পরিবর্তন আসেনি।…

‘জয় বাংলা’ স্লোগানে ৯ শিক্ষার্থীকে টিসি, গোপালগঞ্জে কী ঘটেছিল?

ওটিএন বাংলা রিপোর্ট :  গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় অষ্টম, নবম ও দশম শ্রেণির নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে…

ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে ধাক্কা খেল এআই খাত, নাসডাকে বড় পতন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দেশটির প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অবকাঠামো নির্মাণে নতুন নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au