বাংলাদেশ

২৪ ঘণ্টায় সড়কে ঝরল সাত প্রাণ, নিহত একই পরিবারের তিনজন

  • 4:45 am - November 12, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
গাজীপুরে এই মোটরসাইকেলে করে শিশু সন্তানকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন এক দম্পতি। উড়ালসড়কে গাড়িচাপায় প্রাণ হারান তিনজনই। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা ডেস্ক : 

দেশের চার জেলায় একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনের। নিহতদের মধ্যে রয়েছে আট বছরের এক শিশুও। এ ছাড়া গোপালগঞ্জে দুজন, হবিগঞ্জে একজন এবং ঝিনাইদহে একজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আরোহী মামুন হোসেন (৩০), তাঁর স্ত্রী শিমু আক্তার ও আট বছরের ছেলে আরাফাত ইসলাম। মামুন পেশায় দন্ত চিকিৎসক ছিলেন।

পুলিশ জানায়, কোনাবাড়ী থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন মামুন। দুর্ঘটনার পর ঘাতক পরিবহন ও চালক পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ।

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মাদারীপুর সদর উপজেলার খসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের ওবাইদুর খন্দকার (৩৫)। পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক রিপন মিয়া (২৩) নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মীরনগর এলাকায় আকিজ গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত হন রিপন। পরে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

অন্যদিকে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজের সামনে ট্রাকের চাপায় আমিনুল ইসলাম সৌরভ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য এবং শহরের বড় বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বান্ধবী রিয়া খাতুনকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে বেড়াতে যাচ্ছিলেন সৌরভ। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত রিয়া খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। পৃথক এসব দুর্ঘটনায় সাতজনের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au