বিশ্ব

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

  • 10:57 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট, কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। এ সময় রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ক্ষমতাও তাঁর হাতে থাকছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। গত রোববার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

ইসরায়েলের আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগপর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন করতে পারে। সে অনুযায়ী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষমতা ধরে রাখছেন।

তবে নতুন করে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে তাঁর একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এ জন্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নেতানিয়াহু সামরিক পদক্ষেপ নিতে পারেন। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।

নতুন পার্লামেন্টে ৪৬ নতুন মুখ

ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটে শপথ নিয়েছেন ১২০ জন সদস্য। তাঁদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। মঙ্গলবার জেরুজালেমে পার্লামেন্টের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘টাইমস অব ইসরায়েল’-এর তথ্য অনুযায়ী, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও বেড়েছে। এবার দায়িত্ব পালন করবেন ৩৩ জন নারী সদস্য।

নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই নতুন মুখ এসেছেন।

আইজেনকটের বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে জোটটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন। অন্যদিকে ১৩ আসনের কট্টর ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন আইন প্রণয়ন করে নিজের চলমান দুর্নীতির বিচার থেকে সুরক্ষা নেওয়ার সুযোগ নেই নেতানিয়াহুর। তবে তাঁর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্তের কারণে পরবর্তী সরকারের ওপর ঋণের বোঝা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নতুন পার্লামেন্টে নিরাপত্তা-সংক্রান্ত ব্যর্থতা তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নিতে চায় বিরোধীরা। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

বিতর্কের মুখে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা ছাড়লেন ১৫ দেশের সুন্দরী

বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর শুরুতেই নানা বিতর্কের মুখে পড়েছে। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au