বিশ্ব

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • 10:53 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার এ কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নেন। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৭০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যেও রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত ছিল। মাদ্রিদে বিক্ষোভকারীরা স্লোগান দেন, নাচের মাধ্যমে প্রতিবাদ জানান এবং হাতে চাবি উঁচিয়ে আবাসন সংকটের বিষয়টি তুলে ধরেন। বার্সেলোনা ও মাদ্রিদে মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।

‘মজুরি, আবাসন ও দ্রব্যমূল্য’ এই তিন দাবিকে সামনে রেখে ধর্মঘটের ডাক দেয় দেশটির দুটি বৃহত্তম শ্রমিক সংগঠন ‘কোমিসিওনেস ওব্রেরাস’ এবং ‘জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স’। তাদের সঙ্গে আরও কয়েকটি ছোট শ্রমিক সংগঠনও কর্মসূচিতে সমর্থন জানায়।

২০১২ সালে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের সরকারের সময় বড় আন্দোলনের পর প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর আয়োজনে এটিই ছিল প্রথম বড় সাধারণ ধর্মঘট। ১৯৭০-এর দশকের শেষদিকে স্পেনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এটি দেশটির অষ্টম সাধারণ ধর্মঘট।

ধর্মঘটে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে আয়োজক ও সরকারি কর্তৃপক্ষের হিসাবে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। মাদ্রিদে আয়োজকদের দাবি, পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে সরকারি হিসাবে এ সংখ্যা ১ লাখ ২০ হাজার। বার্সেলোনায় আয়োজকদের হিসাবে অংশগ্রহণকারী ছিলেন প্রায় চার লাখ, আর পুলিশের হিসাবে ৫৫ হাজার। উত্তরের শহর বিলবাওতে প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতির কথা জানিয়েছে নগর পুলিশ।

আবাসন সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন তরুণেরা। গত ১০ বছরে স্পেনে বাড়িভাড়া প্রায় ৮০ শতাংশ বেড়েছে। তবে একই হারে বাড়েনি মানুষের মজুরি। আয়োজকদের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের কোনো সরকারই আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেয়নি। সরকারের এই ব্যর্থতার প্রতিবাদেই সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

বার্সেলোনায় স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জার্দিনেতস দে গ্রাসিয়া থেকে এবং মাদ্রিদে সন্ধ্যা ৬টায় আতোচা স্টেশন থেকে প্লাজা দে এস্পানিয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। দুই শহরেই একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে আতশবাজি ও অগ্নিশিখা নিক্ষেপ করলে দাঙ্গা পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় সারা দেশে ৭০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোট দেড় হাজার অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য নথিভুক্ত করেছে পুলিশ। মাদ্রিদে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের একটি বাস ডিপোর বাইরে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে দাবি করেছে শ্রমিক ইউনিয়নগুলো।

এদিকে, শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্সের (ইউজিটি) সাধারণ সম্পাদক পেপে আলভারেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ করেন, শহরের প্রধান পাইকারি খাদ্যবাজার ‘মেরকামাদ্রিদে’ আন্দোলনকারীদের একটি তথ্যকেন্দ্র ঘিরে ফেলে পুলিশ। এর মাধ্যমে বিক্ষোভকারীদের সাংবিধানিক অধিকার চর্চায় বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে শ্রমিক ইউনিয়ন ও নিয়োগকর্তাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

বিতর্কের মুখে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা ছাড়লেন ১৫ দেশের সুন্দরী

বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর শুরুতেই নানা বিতর্কের মুখে পড়েছে। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au