বাংলাদেশ

মা প্যারালাইজড, বাবা হাসপাতালে, এর মধ্যে নিখোঁজ শিশুকে হত্যা

  • 2:40 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
ডেমরা থানা। ছবি: সংগৃহীত

মা স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত, অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই নিখোঁজ হয় পরিবারের ১৩ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী সন্তান। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি শিশুটির সন্ধান চেয়ে পোস্টারও ছাপিয়ে এলাকায় লাগান। কিন্তু শেষ পর্যন্ত নিখোঁজের তিন দিন পর রাজধানীর ডেমরার একটি ঝোপ থেকে উদ্ধার হয় শিশুটির অর্ধগলিত মরদেহ।

এ ঘটনায় আরিফ হোসেন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করায় তাকে শ্বাসরোধে হত্যা করেন আরিফ। পরে মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রাখেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেমরার নড়াইবাগ এলাকার বোতল মার্কেটসংলগ্ন বালুর মাঠের পেছনের একটি ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুটির বড় ভাই বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৮ নভেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই আরিফকে সন্দেহ করছিলেন পরিবারের সদস্যরা।

মামলার এজাহারে বলা হয়েছে, এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আরিফ শিশুটিকে বোতল কারখানার পেছনের একটি ঝোপের দিকে নিয়ে যাচ্ছেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন ও মিথ্যা তথ্য দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ফুটবল আনতে গিয়ে ঝোপে মরদেহের সন্ধান

মঙ্গলবার বিকেল চারটার দিকে ডেমরার বালুর মাঠে কয়েকটি শিশু খেলছিল। খেলার একপর্যায়ে তাদের ফুটবল মাঠসংলগ্ন একটি ঝোপের ভেতরে চলে যায়। বল আনতে গিয়ে শিশুরা সেখানে মরদেহটি দেখতে পায়।

এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি তাইফুর রহমান জানান, শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডির তদন্ত চলছিল। এর মধ্যেই মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজন আরিফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করলে আরিফ তার মুখ চেপে ধরেন। একপর্যায়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়। পরে মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রাখা হয়।

তবে শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আরিফ হোসেন। ছবি: সংগৃহীত

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার আরিফকে আদালতে হাজির করেন। এ সময় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, পরিবারের এমন সংকটময় পরিস্থিতিতে শিশুটির নিখোঁজ হওয়া এবং পরে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au