বিশ্ব

নিউইয়র্কে তিনতলা ভবনধস, শিশুসহ নিহত ২

  • 4:52 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার
নিউইয়র্কে তিনতলা ভবনধস।ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে ঝুঁকি নিয়ে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে দুই স্থাপনার বেশ কয়েকজন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

মার্কিন সংবাদমাধ্যম  প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত হতাহত ১৯ জনের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একজন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক মানুষকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্ট্রেচারে করে বের করে মইয়ের সাহায্যে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযানে পুলিশ, প্রশিক্ষিত কুকুর, ড্রোন এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

তবে উদ্ধার অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনটির অবশিষ্ট অংশ এবং আশপাশের স্থাপনা আরও ধসে পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার জানিয়েছেন, ধ্বংসস্তূপের বর্তমান অবস্থা অত্যন্ত বিপজ্জনক। এ কারণে উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চালাতে হতে পারে।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিতো জানান, ভবনটি ধসে পড়ার সময় পাশের নির্মাণস্থলে শ্রমিকেরা কাজ করছিলেন। সেখানে খননকাজ চলছিল। ভবনধসের কারণ অনুসন্ধানে নগর কর্তৃপক্ষের ভবন বিভাগ তদন্ত শুরু করেছে।

নগর কর্তৃপক্ষের নথি অনুযায়ী, ১৯৩০ সালে নির্মিত ভবনটিতে চারটি আবাসিক ও একটি বাণিজ্যিক ইউনিট ছিল। অন্যদিকে, পাশের নির্মাণস্থলে অবৈধভাবে ভাঙার কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে গত এপ্রিলে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছিল। পরে অক্টোবরে প্রতিষ্ঠানটি ১০ হাজার ডলার জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় রেডক্রসের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্রও চালু করা হয়েছে।

এদিকে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au