বিশ্ব

কেজরিওয়াল ও তার কন্যাকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

  • 8:31 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।ছবি: সংগৃহীত.

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। তাঁদের নিরাপত্তার বিনিময়ে ৭ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টির এক বিধায়ক।

দিল্লির তিলক নগরের বিধায়ক জার্নাইল সিং এ হুমকির বিষয়টি সামনে আনেন। তাঁর অভিযোগ, বিদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটি অপরাধী চক্রের সদস্য পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। গত ৬ নভেম্বর পাঞ্জাবের মোহালি পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানান, ওই ব্যক্তি ৭ কোটি রুপি দাবি করেছেন। টাকা না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় মোহালি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) অধীনে মামলা করেছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ ইউনিটের কর্মকর্তা সুনীল কুমারকে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হুমকি দিতে ব্যবহৃত মোবাইল নম্বরটির কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল (আইপি) লগ এবং অবস্থানসংক্রান্ত তথ্য পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিধায়ক জার্নাইল সিং।

উল্লেখ্য, ভগবন্ত মানের নেতৃত্বে পাঞ্জাবে বর্তমানে আম আদমি পার্টির সরকার ক্ষমতায় রয়েছে। কয়েক মাস পরই রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার কথিত হুমকির ঘটনায় আবারও আলোচনায় এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। চাঁদাবাজি, গুলিবর্ষণ ও পরিকল্পিত হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় ভারতের এই সংঘবদ্ধ অপরাধী চক্রের নাম উঠে এসেছে।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানিয়েছে, কারাগারে থেকেও লরেন্স বিষ্ণোই আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং বিদেশে অবস্থানরত অন্য অপরাধীদের সঙ্গে মিলে এই অপরাধী চক্র পরিচালনা করেন বলে তদন্তে উঠে এসেছে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা স্থানীয় বন্দুকধারী ও গোপন আশ্রয়কেন্দ্র ব্যবহার করে তারা অপরাধমূলক কর্মকাণ্ড চালায় বলে সংস্থাটির দাবি।

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au