বিশ্ব

ইউক্রেনে পাঁচ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার

  • 5:25 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
কিয়েভে রাশিয়ার বিমান হামলার পর আগুনের লেলিহান শিখা। ফাইল ছবি/রয়টার্স

মেলবোর্ন, ৩০ জুন— রাশিয়া একযোগে ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এর মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৭৫টি শত্রু টার্গেট প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, এই হামলায় ইরান-নির্মিত শাহেদ কামিকাজে ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। হামলার লক্ষ্য ছিল বেসামরিক এবং গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাসমূহ।

বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করেছে এবং শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় না থাকলে প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষতি আরও ভয়াবহ হতে পারতো।

চেরকাসি, মাইকোলাইভ, দনিপ্রোপেত্রোভস্ক, জাপোরিঝিয়া ও লভিভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

চেরকাসি অঞ্চলের গভর্নর ইহর তাবুরেৎস জানান, সেখানে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বহুতল ভবন ও একটি কলেজ। মাইকোলাইভ ও দনিপ্রোপেত্রোভস্কে শিল্প স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে।

এদিকে এই রাতভর চলা আকাশ যুদ্ধের সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং শহীদ হন ইউক্রেনীয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেঙ্কো। বিমান বাহিনী জানায়, তিনি সাতটি শত্রু টার্গেট ভূপাতিত করার পরই তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কুরস্ক ও রোস্তভ সীমান্ত অঞ্চল এবং দখলকৃত ক্রাইমিয়াতে ইউক্রেনের তিনটি ড্রোন ধ্বংস করেছে।

এই টানা হামলার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও শান্তি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি।

হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “যেখানেই জীবনের চিহ্ন আছে, সেখানেই রাশিয়া হামলা চালিয়েছে। তিন বছর ধরে চলা এ যুদ্ধে যে শান্তির ক্ষীণ আশা তৈরি হয়েছিল, তা এ হামলায় চূর্ণ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “যতক্ষণ রাশিয়ার হামলার সক্ষমতা থাকবে, ততক্ষণ তারা হামলা চালিয়েই যাবে। বিশ্ব শান্তির আহ্বান জানালেও, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই আগ্রাসন থামাতে হবে। এর বিরুদ্ধে চাপ প্রয়োগ জরুরি। আমাদের প্রয়োজন ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও সন্ত্রাসবাদ থেকে সুরক্ষা—প্রয়োজন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি কিনতে প্রস্তুত।”

ইউক্রেনের বিমানবাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইনহাত জানিয়েছেন, শনিবারের এই হামলা ছিল ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে বড় আকারের আকাশ হামলা, যেখানে বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করা হয়েছে।

এই শাখার আরও খবর

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে…

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা…

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au