বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় হাসপাতালের পরিচালকের মৃত্যু

  • 5:46 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
চিকিৎসক মারওয়ান সুলতান।

মেলবোর্ন, ০৩ জুলাই— ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন। খবর বিবিসির

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন মারওয়ান। এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছ, মারওয়ান দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় ছিলেন। চিকিৎসা পেশাজীবনে তিনি সহমর্মিতা ও নিষ্ঠার প্রতীক ছিলেন।

ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত এমন জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় হামাসের সঙ্গে জড়িত নয়, এমন বেসামরিক লোকজন নিহত হয়েছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, কি ঘটেছিল

মেলবোর্ন, ১৬ জুন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্বনির্ধারিত একটি…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে রাজনৈতিক ও কৌশলগত সংকটের মুখে ইসরায়েল

মেলবোর্ন, ১৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণার পর নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন…

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে…

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা…

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au