বিশ্ব

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে ‘অবিলম্বে’ পদত্যাগ করতে বললেন ট্রাম্প

  • 6:20 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:৪৪ বার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েল।

মেলবোর্ন, ০৩ জুলাই— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “‘বেশ দেরি হয়ে গেছে’—তার এখনই পদত্যাগ করা উচিত!!!”

পোস্টে তিনি একটি সংবাদ প্রতিবেদনের লিংকও শেয়ার করেন যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ তিনি ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। তবে পরে তিনি পাওয়েলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বারবার সমালোচনা করেন, কারণ পাওয়েল সুদের হার কমাননি।

তবে পাওয়েলকে সরানোর ক্ষমতা প্রেসিডেন্টের আদৌ আছে কি না এটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ডোনাল্ড ট্রাম্প বারবার জেরোম পাওয়েলের সমালোচনা করলেও এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, তাকে বরখাস্ত করার কোনো ইচ্ছা তার নেই। ট্রাম্প চান ফেডারেল রিজার্ভ যেন সুদের হার কমায়, যাতে অর্থনীতি আরও চাঙ্গা হয়।

পাওয়েল মঙ্গলবার বলেন, ট্রাম্পের শুল্কনীতি না থাকলে কেন্দ্রীয় ব্যাংক আগেই সুদের হার কমিয়ে দিত।

পর্তুগালে এক বৈঠকে তাকে জিজ্ঞাসা করা হয়, “এ বছর যদি ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা না আসত, তাহলে কি ফেডারেল রিজার্ভ আবারো সুদের হার কমাত?”

পাওয়েল জবাব দেন, “আমার মনে হয়, হ্যাঁ।”

ট্রাম্প এবার পাওয়েলকে প্রত্যাহারের বিষয়ে যা বললেন তা নিয়ে ফেডারেল রিজার্ভ বিবিসির কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এই বছরের শুরুতে হোয়াইট হাউসে ট্রাম্প আসার আগেই পাওয়েল বলেছিলেন, “প্রেসিডেন্ট যদি আমাকে সরে যেতে বলেন, তবুও আমি পদত্যাগ করব না,” এবং এটি আইন অনুযায়ী সম্ভব নয় যে প্রেসিডেন্ট জোর করে তাকে সরিয়ে দেবেন।

১৯৩৫ সালের এক গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় অনুসারে, স্বাধীন ফেডারেল সংস্থার বোর্ড সদস্যদের শুধু গুরুতর কারণেই মেয়াদ শেষ হওয়ার আগেই সরানো যেতে পারে।

তবে ট্রাম্প রাজনৈতিক নিয়ম ভাঙার ইতিহাস রাখেন। তিনি কিছু স্বাধীন সংস্থার প্রধানদের বরখাস্ত করেছেন, যেগুলো নিয়ে আদালতে চ্যালেঞ্জ উঠেছে।

বুধবার, ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পল্টে আগেও পাওয়েলের কড়া সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন।

তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন: “আমি কংগ্রেসকে অনুরোধ করছি জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত, এবং তার ভুলভাল তথ্যভিত্তিক সিনেট সাক্ষ্যের তদন্ত করা হোক। এতেই বোঝা যাবে যে তাকে সরানোর যথেষ্ট কারণ আছে।”

গত সপ্তাহে পাওয়েল সেনেটকে বলেন, ফেডারেল রিজার্ভের সদরদপ্তরের খরচ এবং বিলাসবহুল জিনিসপত্র নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, “তা অনেক দিক থেকেই বিভ্রান্তিকর ও ভুল।” সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, কি ঘটেছিল

মেলবোর্ন, ১৬ জুন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্বনির্ধারিত একটি…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে রাজনৈতিক ও কৌশলগত সংকটের মুখে ইসরায়েল

মেলবোর্ন, ১৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণার পর নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন…

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে…

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা…

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au