বিশ্ব

টেক্সাসে বন্যায় ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, নিখোঁজদের সন্ধান চলছে

  • 4:33 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
বন্যার জল নেমে যাওয়ার পর টেক্সাসের একটি বাড়ি; ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ৬ জুলাই-

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি এলাকায় অতি ভারী বর্ষণ ও আকস্মিক প্ল্যাশ ফ্লাডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এখনো নিখোঁজ অন্তত ২০–৩০ জন শিক্ষার্থী, যারা গ্রীষ্মকালীন খ্রিস্টান ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’-এ অংশ নিচ্ছিল।

গত ৪ জুলাই মাত্র ৪৫ মিনিটের মধ্যে ১০–১২ ইঞ্চি বৃষ্টি হয়, যা গুয়াডালুপে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এক লাফে পানি ২৬–২৯ ফুট পর্যন্ত উঠে যায়। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত ছিল এক ঘণ্টায় চার মাসের সমান, যা শতাব্দীতে একবার ঘটে এমন দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কের কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অনেক মরদেহ এখনো শনাক্ত হয়নি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নদীর পাড়ের ক্যাম্প মিস্টিক-এ, যেখানে হঠাৎ প্লাবনে শিবিরের কেবিন, খেলার মাঠ, স্থাপনা ডুবে যায়। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই মেয়েশিশু। উদ্ধারকাজে স্থানীয়, রাজ্য ও ফেডারেল মিলিয়ে শতাধিক কর্মী কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার, নৌকা ও ড্রোন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ফেডারেল সহায়তা চেয়ে জরুরি তহবিল চেয়েছেন এবং জানিয়েছেন, যতক্ষণ না সব নিখোঁজকে উদ্ধার করা হয়, ততক্ষণ তৎপরতা থামবে না। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে, যদিও এখনও অনেক এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ সচল হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি ও উপত্যকাসমৃদ্ধ এই এলাকায় অল্প সময়ে প্রবল বৃষ্টিপাত নদীর প্রবাহকে হঠাৎ করে বিপজ্জনকভাবে বাড়িয়ে দেয়। এ কারণেই মাত্র এক ঘণ্টায় এমন বিপর্যয় ঘটেছে।
এদিকে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অনেকে প্রশ্ন তুলেছেন, সতর্কতা থাকা সত্ত্বেও কেন শিশুদের ক্যাম্প চালু রাখা হয়েছিল। সামাজিক মাধ্যমে নিহত ও নিখোঁজ শিশুদের ছবি ছড়িয়ে পড়ায় শোকের ছায়া নেমেছে পুরো এলাকায়।

নদীর পানি ধীরে ধীরে কমলেও নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত আছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টেক্সাসের ইতিহাসে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিল কান্ট্রিতে হঠাৎ প্রচণ্ড বৃষ্টিতে মাত্র এক ঘণ্টায় চার মাসের সমান বৃষ্টি হয়ে যায়, ফলে গুয়াডালুপে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে ভয়াবহ প্ল্যাশ ফ্লাড ঘটে। এই পাহাড়ি অঞ্চলে পানি দ্রুত নিচে নেমে এসে প্রবল স্রোত তৈরি করে, যা নদীর তীরের গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকসহ আশপাশের এলাকায় ধ্বংসাত্মক প্রভাব ফেলে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন ঘটছে। অতীতে ১৯৮৭ ও ২০১৫ সালেও বড় বন্যা হয়েছিল, তবে এবারের মতো প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আগে কখনো হয়নি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বন্যপ্রাণীর সঙ্গে নেপালের পাহাড়ি কৃষকদের টিকে থাকার লড়াই

নেপালের মধ্য-পাহাড়ি অঞ্চলের খাড়া ঢালে প্রজন্মের পর প্রজন্ম ধরে সোপান পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন কৃষকেরা। পাহাড়ের ঢাল কেটে তৈরি করা এসব ধাপের মতো জমিতে ভুট্টা,…

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au