বাংলাদেশ

গোপালগঞ্জে কারফিউ দিয়ে চলছে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযান

  • 7:42 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজনসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই-

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতির মধ্যে চলছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযান। ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজনসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পর্যন্ত চলমান অভিযানে সেনাবাহিনী ১৫ জন এবং পুলিশ ৫ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।

এর আগে বুধবার বিকেলে এনসিপির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কয়েকটি স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাত ৮টা থেকে জেলা প্রশাসন পুরো শহরে কারফিউ জারি করে, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

শহরের বিভিন্ন সড়কে এখনও আগের দিনের সহিংসতার চিহ্ন স্পষ্ট—ইট-পাটকেল, গাছের গুঁড়ি, ভাঙা তোরণ ও ছেঁড়া ফেস্টুন পড়ে রয়েছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ এবং যান চলাচল সীমিত, তবে জরুরি প্রয়োজনে কিছু মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার এবং খুলনা থেকে আসা নৌবাহিনীর একটি দলও মোতায়েন রয়েছে।

সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনসার সদস্যদের টহল চোখে পড়লেও সেনা বা পুলিশ সদস্যদের উপস্থিতি কিছুটা কম ছিল। সাধারণ মানুষ নিরাপত্তাজনিত কারণে ঘরে থাকতে চেষ্টা করছেন। তবে কর্মজীবীদের কিছু অংশকে রাস্তায় বের হতে দেখা গেছে।

জেলার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও স্বাভাবিক বলা যাচ্ছে না। কারফিউ বলবৎ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।”

গোপালগঞ্জের জনগণ এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে সকলকে সহনশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au