লিড নিউজ

গোপালগঞ্জে নিহত ইমনের মায়ের কান্না: ‘আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই’

  • 8:41 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
নিহত কিশোর ইমন তালুকদার(বামে), তার মা রোকসানা বেগম (ডানে); ছবিঃ সংগৃহীত

 মেলবোর্ন, ১৭ জুলাই-

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত কিশোর ইমন তালুকদারের বাড়িতে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া। টিনের ছোট ঘরের উঠোনজুড়ে শোকাহত স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়েছেন। কেউ সান্ত্বনা দিচ্ছেন, কেউ আবার নিজেই কাঁদছেন। সেই ঘরের এক কোণে বসে আছেন ইমনের মা রোকসানা বেগম—নিঃশব্দ, বাকরুদ্ধ।

ইমন গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার গ্রামের বাসিন্দা। তার বয়স ছিল মাত্র ১৭ বছর। স্থানীয় মুন্সি ক্রোকারিজ দোকানে কর্মচারী হিসেবে কাজ করত সে। বুধবার সকালে প্রতিদিনের মতো দোকানে গেলেও মালিক তাকে দেড়শ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু সে বাড়ি না গিয়ে সংঘর্ষস্থলের কাছে চলে যায়। সেখানেই গুলিবিদ্ধ হয় ইমন। পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে গেটপাড়ার পৌর কবরস্থানে দাফন করা হয়।

ইমনের পরিবার জানায়, বড় ভাই অসুস্থ, ছোট ভাই-বোনরা পড়াশোনা করে। পরিবারের একমাত্র ভরসা ছিল ইমন। ইমনই নিজের আয়ে ছোট ভাই-বোনদের লেখাপড়া চালাত। বাবা আজাদ তালুকদার অসুস্থ শরীরে মাঝে মাঝে ভ্যান চালাতেন। ছেলের মৃত্যুর খবরে তিনিও মানসিক ভারসাম্য হারিয়ে কোথায় চলে গেছেন, কেউ জানে না। এমনকি ছেলের জানাজাতেও ছিলেন না তিনি।

ইমনের মামাতো ভাই রানা ভূঁইয়ার কণ্ঠে শোনা যায় ক্ষোভ আর অসহায়তা—”আমার ভাইটা তো প্রাণভিক্ষা চাইছিল, তারপরও মারল কেন? ভিডিওতে তো সব দেখেছি। গুলি করে মাটিতে ফেলে আবার পাড়ায় নিয়ে গিয়ে মেরেছে।”
প্রতিবেশী রাজু তালুকদার বলেন, “ইমনই এই সংসারের মূল ভরসা ছিল। ওর বাবার পক্ষে সংসার চালানো সম্ভব না। এখন এই পরিবার কীভাবে চলবে?”

সব শুনে কিছু না বলা রোকসানা বেগম হঠাৎই কেঁদে ওঠেন, বলেন, “এখন আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই। বাপও পাগল হইয়া চইলা গেছে। আমার ছেলেরে যেমন গুলি কইরা পাড়ায় মাইরা ফালাইছে, আমি এই হত্যার বিচার চাই।”

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au