খেলা

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ৫ কোটি রুপির মামলা

  • 3:47 am - July 28, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

চুক্তি ভঙ্গের অভিযোগে নিতিশের বিরুদ্ধে মামলা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জুলাই

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে গেছেন, জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি, এসব হতাশার মধ্যেই এবার আরেক দুঃসংবাদ শুনলেন তরুণ ভারতীয় অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। ব্যক্তিগত আর্থিক বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে ভারতের দিল্লি হাইকোর্টে।

বাঁ পায়ের চোটে ভোগা ২২ বছর বয়সী এই ক্রিকেটার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্ট খেলতে পারছেন না। তাই সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান তিনি। তবে দেশে ফিরেও শান্তি নেই তার।

ভারতের প্রতিভা ব্যবস্থাপনা ও বিপণন প্রতিষ্ঠান ‘স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড’ দাবি করেছে, ৫ কোটি রুপি বকেয়া পাওনা রয়েছে তাদের।

সেই দাবিকে কেন্দ্র করেই দিল্লি হাইকোর্টে আইনি পিটিশন করেছে বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠানটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং নিউজ ১৮ জানায়, সালিশি ও মীমাংসা আইন ১৯৯৬-এর ১১ (৬) ধারা অনুসারে মামলাটি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক শিব ধাওয়ান মামলার বিষয়টি স্বীকার করেছেন, যদিও মামলার সবিস্তার কিছু জানাননি।
অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালে নিতিশ তিন বছরের একটি চুক্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন। এই চুক্তির আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন বিজ্ঞাপনী কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল তার। প্রথমদিকে নিয়মিত থাকলেও গত বছরের ডিসেম্বর থেকে নিতিশ প্রতিষ্ঠানটির কোনো ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন না।

তার চেয়েও বড় বিষয় হলো, চলমান ইংল্যান্ড সিরিজের মধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি একতরফাভাবে বাতিল করে দেন নিতিশ। এ কারণেই ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি রুপি দাবি করছে প্রতিষ্ঠানটি। দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

ক্রিকেট ক্যারিয়ারেও সময়টা ভালো যাচ্ছে না নিতিশ রেড্ডির। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেললেও ব্যাটে-বলে কোনো প্রভাব ফেলতে পারেননি। দুই টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ৪৫ রান, বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট।

জাতীয় দলে জায়গা হারানোর সঙ্গে সঙ্গে এবার আইনি জটিলতায়ও জড়িয়ে পড়লেন নিতিশ। চোট, পারফরম্যান্স ও প্রভাবশালী প্রতিষ্ঠানের মামলা। সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুতেই কঠিন সময় পার করছেন তিনি।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au