খেলা

এসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু রাজশাহী, বগুড়া ও সিলেট

  • 4:55 am - July 28, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার

আট দলের এসিএল সেপ্টেম্বরে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জুলাই

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটি ভেন্যুর আবদার করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। দুই পক্ষের আলোচনা শেষে টুর্নামেন্ট কমিটির সেই চাওয়া পূরণ করছে গ্রাউন্ডস কমিটি। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির কোনো ম্যাচ রাখা হয়নি ঢাকা ও চট্টগ্রামে। তিনটি ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিলেট, রাজশাহী ও বগুড়াকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পথচলা শুরুর আগে ২০১০ সালে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। তবে পরবর্তীতে এক যুগের বেশি সময় মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। টি-টোয়েন্টির জনপ্রিয়তা ও খেলোয়াড়দের চাহিদার কথা মাথায় রেখে ২০২৪ সালে নতুন করে এনসিএল টি-টোয়েন্টি শুরু করে দেশের ক্রিকেট বোর্ড। এনসিএল টি-টোয়েন্টির গত মৌসুমের পুরোটা হয়েছে সিলেটে।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু এনসিএল টি-টোয়েন্টি, খেলা ৩ ভেন্যুতে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে সিলেটের গ্রাউন্ড টুতেও হয়েছে ম্যাচ। একই ভেন্যুর দুইটি মাঠে টানা খেলার হওয়ার ফলে শেষের দিকে এসে বড় রান দেখা যায়নি। যার ফলে নতুন মৌসুম ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটা ভেন্যু চেয়েছিল নান্নুর নেতৃত্বাধীন টুর্নামেন্ট কমিটি।

এ প্রসঙ্গে নান্নু নিজেই বলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার ইতোমধ্যে তিনটা ভেন্যু ঠিক করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে। সেই হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা কনফার্ম তিনটা ভেন্যুতেই হবে এনসিএল টি-টোয়েন্টি।

এনসিএলের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ, বিসিবি
জাতীয় লিগে বিদেশি ক্রিকেটারের ভাবনায় বিসিবি
টুর্নামেন্ট কমিটির প্রধানের চাওয়া মেনে নিয়েছে গ্রাউন্ডস কমিটি। এনসিএল টি-টোয়েন্টির সবগুলো ম্যাচ হবে সিলেট, রাজশাহী ও বগুড়াতে। তিন ভেন্যুর মোট চারটি মাঠে হবে ৮ দলের টুর্নামেন্টটি। বিষয়টি ওটিএন বাংলাকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা মাথায় রেখেই কাছাকাছি ভেন্যুগুলো নির্বাচন করেছেন তারা। যার ফলে একই দিনে চারটি করে ম্যাচ হবে।

এ প্রসঙ্গে বিসিবির সূত্রটি বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টির জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের কাছে তিনটি ভেন্যু চাওয়া হয়েছে। আমরা নানান দিক বিবেচনা করে তিনটি ভেন্যুর অনুমোদন দিয়েছি। গতবারের মতো এবারও সিলেটে খেলা হবে। সিলেটের সঙ্গে রাজশাহী ও বগুড়াও যুক্ত করা হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে একই সঙ্গে চারটি মাঠে চারটি ম্যাচ আয়োজন করা।

বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়নি। যতটুকু জানা গেছে বিসিবি থেকে অনুমোদন পেলে আগামী কিছুদিনের মধ্যে সূচি প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, টানা দুইদিন খেলা হওয়ার পর একদিন রেস্ট ডে রাখা হবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au