খেলা

অতীত থেকেই জ্বালানি খুঁজছেন বাটলার

  • 3:07 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
বাটলারের চোখ এশিয়ান কাপের মূলপর্বে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জুলাই-প্রতিবারের মতো এবারও এএফসি এশিয়ান কাপের ড্রয়ে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ নারী দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, শক্তিশালী উজবেকিস্তান ও রহস্যঘেরা উত্তর কোরিয়া।

তবে এই চ্যালেঞ্জকে ভয় নয়, বরং সুযোগ হিসেবে দেখছেন জাতীয় নারী দলের কোচ পিটার বাটলার।
এর আগেও র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে ড্র করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

সেই অভিজ্ঞতা থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন বাটলার। তিনি বলেন, গ্রুপটা যে কঠিন, সেটা আমি মানি।

তবে এই ধরনের চ্যালেঞ্জই আমি উপভোগ করি। ১২ মাস আগে আমরা চাইনিজ তাইপের বিপক্ষে দারুণ খেলেছিলাম।
এরপর ধীরে ধীরে দলে অনেক পরিবর্তন এসেছে, উন্নত হয়েছি এবং এখন অনেক বেশি শক্তিশালী দল।
কোচের মতে, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে দলের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং সামর্থ্য। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দলটি ইতোমধ্যেই দেশকে এনে দিচ্ছে ধারাবাহিক সাফল্য।

১২ মাস আগের তুলনায় আমরা এখন ভালো দল। এমনকি ৬ মাস বা ৩ মাস আগের চেয়েও ভালো অবস্থানে আছি,’ বললেন বাটলার। তিনি আরও বলেন, চীনের বিপক্ষে লড়াই সহজ হবে না, উত্তর কোরিয়ার বিপক্ষেও কঠিন হবে। কিন্তু সবই সম্ভব। আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেব। সবচেয়ে জরুরি বিষয় হলো—মাঠে আমরা যেন একটা ভালো ছাপ রাখতে পারি।

বড় মঞ্চে ভালো করতে হলে চাই মানসম্মত প্রস্তুতি। সে লক্ষ্যে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প করতে চান বাটলার। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সেটি এখনো অনিশ্চিত।

বাটলারের ভাষায়, আমার পরিকল্পনা আছে, কিন্তু সবকিছু নির্ভর করছে বাফুফের অর্থায়নের ওপর। আমি চাই সৌদি আরব বা অন্য কোথাও প্রস্তুতি নিতে যেতে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি কেবল অনুরোধ করতে পারি, সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

তবে বাটলার আশাবাদী। বলেন, আমি পরিকল্পনা ও কৌশল ঠিক করি। তারপর দায়িত্ব থাকে সংশ্লিষ্টদের, যারা এই পরিকল্পনার জন্য অর্থের ব্যবস্থা করবে। আশা করছি কিছু প্রস্তুতি ম্যাচ অন্তত খেলতে পারব।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au