বিশ্ব

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা: তীব্র স্রোতে নিহত ৪, ভেসে গেছে বহু ঘরবাড়ি

  • 6:45 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
দ্রুতগতির স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট। ছবিঃ এনডিটিভি

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে ফলে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। দ্রুতগতির স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি ওই এলাকায় প্রবল স্রোতের পানির তোড়ে মানুষ, গাড়ি, দোকানপাটসহ সবকিছু ভেসে যাচ্ছে। আতঙ্কে দৌড়াচ্ছেন স্থানীয়রা। এক ব্যক্তি ভিডিওতে আতঙ্কে চিৎকার করে বলেন, ‘বাপ রে বাপ’, যা সেই মুহূর্তের ভয়াবহতা প্রকাশ করে।

স্থানীয় প্রশাসন জানায়, গঙ্গোত্রী যাওয়ার পথে অবস্থিত ধরালী গ্রামে মেঘ বিস্ফোরণের কারণে হঠাৎ করে পানি নেমে আসে। এতে নদীর পাড়ঘেঁষা হোটেল, রেস্তোরাঁ, দোকান ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জায়গাটি সাধারণত তীর্থযাত্রীদের যাত্রাবিরতির স্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, কাদামাটি মেশানো ভয়াবহ স্রোতের পানি পাহাড় বেয়ে নিচের গ্রাম ও বসতবাড়িগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। মুহূর্তেই সবকিছু পানির নিচে তলিয়ে যাচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তিনি জানান, এসডিআরএফ, এনডিআরএফ ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং তিনি নিজে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ১২তম ব্যাটালিয়নের একটি ১৬ সদস্যের দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আরও ইউনিট পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানানো হয়েছে।

বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটায় উদ্ধার কাজ অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au