বিনোদন

‘সাইয়ারা’ জাদু চলছেই, আয় ছাড়িয়েছে ৬০০ কোটি

  • 7:18 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা জুটিকে নিয়ে নির্মিত মোহিত সুরির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির পর দর্শকমন জয় করেছে। শুধু তাই নয়, ১৯তম দিনেও বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। ১৯ দিন শেষে ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় তুলে নিয়েছে এটি। বিশ্বব্যাপী এটি আয় করেছে ৪৯২ কোটি রুপিরও বেশি যা বাংলাদেশে টাকায় ৬০০ কোটি ছাড়িয়েছে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির ১৯তম দিনে ২.৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এর আগের দিন ২.৩৫ কোটি টাকা সংগ্রহ করে। সেদিনই ভারতে ৩০০ কোটির ঘরে প্রবেশ করে এটি।

বলিউডের সুপরিচিত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এনডিটিভিকে জানান, ‘বক্স অফিস সব সময়ই অনিশ্চিত, এটাই তো এর সৌন্দর্য।

‘সাইয়ারা’র ক্ষেত্রে সেটা আবার প্রমাণিত হয়েছে। ছবিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। একঝাঁক নতুন মুখ নিয়ে যে ছবি ৩০০ কোটি টপকাতে পারে, সেটাই তো অবিশ্বাস্য! আমি নিশ্চিত, মুক্তির আগে কেউ ভাবতেও পারেনি যে, এই ছবি চলবে। কিন্তু বক্স অফিস নিজেই সব উত্তর দেয়।অনেকে মনে করছেন, সিনেমাটি বক্স অফিসে ৫০০ কোটি রুপি ব্যবসা করবে, কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, হাজার কোটি ছাড়াবে। তবে তরণ তাঁদের সঙ্গে একমত নন। তার ভাষ্যমতে, ‘আমার মনে হয়, ৩০০ কোটিই ছবিটির চূড়ান্ত সীমা। তবে নতুন মুখদের নিয়ে এত দূর যাওয়াটাই বিশাল অর্জন।’

বক্স অফিসে এখন ‘সাইয়ারা’র মুখোমুখি দুটি বড় ছবি।প্রথমটি অজয় দেবগনের ‘সান অফ সার্দার ২’ এবং দ্বিতীয়টি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ‘ধাড়াক ২’। প্রতিযোগিতা বাড়া সত্ত্বেও বক্স অফিসে আয় ধরে রেখেছে ‘সাইয়ারা’। আর কতদিন ‘সাইয়ারা’ জাদুতে বুদ থাকবে ভারত তা এখনই বলা যাচ্ছে না। তবে অপ্রত্যাশিতভাবে সাইয়ারা যে ম্যাজিক বক্স অফিসে দেখিয়েছে, তা হিন্দি সিনেমার জন্য আশির্বাদ বয়ে এনেছে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।

 

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au