বিনোদন

সামিরা খান মাহির একি হাল!

  • 7:12 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারংবার।

গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে ‘বকুল ফুল’ নামক একটি নাটকে। নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

আজ সেই নাটকের শুটিংয়ের কিছু ছবি নতুন করে প্রকাশ করলেন মাহি। যে ছবি দেখে রীতিমতো চমকে গেছেন সবাই! পাগলের চরিত্রে মাহি যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন নিজের লুকে। যারা নাটকটি দেখছেন তারা মাহির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডি থেকে নাটকটির শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেছেন মাহি।

যা দেখে ভড়কে গেছেন তার অনুরাগীরা। ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’ ছবিগুলোতে দেখা যাচ্ছে একদম উসকো-খুশকো চুলে এক উন্মাদ নারী। এক হাতে খাবারের থালা।
চুলে জট ধরে গেছে। মানসিক ভারসাম্যহীন হারিয়ে নিরুপায় সে!

ছবিগুলো প্রকাশ করা মাত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একের পর এক মন্তব্য ভেসে আসতে থাকে। কেউ বলছেন, ‘হয়তো চোখে পানিও আসবে এই সিনটা দেখে।’ কেউ লিখেছেন, ‘ওরে আল্লাহ একদমই চেনা যাচ্ছে না অসাধারণ হবে অভিনয়।’ কারো মন্তব্য, ‘মাহি অভিনীত ভিডিওগুলো দারুণ। আমরার সিলেটি ফুরি।’ কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, ‘অভিনয়ে আমাদের সামিরা খান মাহি আপু সেরা রেহ।’ মাহিকেও তার ভক্তদের মন্তব্যের উত্তর দিতে দেখা গেছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au