মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে জরুরি ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব। তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গত ১৫ আগস্ট ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। ১৯ আগস্ট কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কক্সবাজারে। কিন্তু আজ শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তারপরও উন্নত চিকিৎসার জন্য উপদেষ্টার পরামর্শক্রমে সফর সূচি সংক্ষিপ্ত করে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au