সর্বশেষ

বিশ্বকাপে আম্পায়ারিংয়ে সুযোগ পেতে যাচ্ছেন জেসি

  • 7:38 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
এবার স্বপ্নপূরণ হচ্ছে জেসির। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ আগস্ট-স্বপ্ন ধরা দিচ্ছিল না বড় স্বপ্ন পূরণের অপেক্ষাও বাড়ছিল! আম্পায়ার সাথিরা জাকির জেসির ক্ষেত্রে ব্যাপারটা যেন ঠিক এমনই যাচ্ছিল দিনগুলো। আশা করেছিলেন, গত বছর আরব আমিরাতে হয়ে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো আম্পায়ারিংয়ের ‍সুযোগ পাবেন, কিন্তু পাননি! সেই স্বপ্ন পূরণ হয়নি, তাতে অবশ্য হতাশ হননি। নিজেকে করে তুলেছেন আরো নিখুঁত। যার সৌজন্যে এবার জেসির আরো বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ মিলে যেতে পারে তাঁর!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে এমন এক স্বপ্ন পূরণের ইঙ্গিত পেয়ে আবেগ আর স্বপ্নের ঘোরে দিন কাটাচ্ছেন জেসি। সৌদি আরবের মক্কায় থাকার পরও আইসিসি থেকে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে নির্বাচিত হওয়ার ইঙ্গিত পেয়ে নিজের আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি। ওটিএন বাংলাকে বললেন, আমি মক্কায় ছিলাম যখন আইসিসি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছি। সংবাদটা পেয়ে অনেক কেঁদেছি আগে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক ভারত হলেও পাকিস্তানের সঙ্গে শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলেই হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। মাঠে নিগার সুলতানা জ্যোতিরা খেলবেন বাংলাদেশের হয়ে। ম্যাচ পরিচালনায় প্রথমবার ক্রিকেটের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন জেসি।

জেসি আশা করেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবেন। সেটি না হলেও এর চেয়ে বেশি কিছু পাওয়ার উচ্ছ্বাস তাঁর কণ্ঠে, ‘আলহামদুলিল্লাহ। এটার জন্য এত দিন অপেক্ষা করছিলাম- বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ এলো অবশেষে। টি-টোয়েন্টিতে আশা করেছিলাম সেখানে হয়নি, আল্লাহ বড়টা (ওয়ানডে বিশ্বকাপ) লিখে রেখেছেন। এটা হয়েছে আলহামদুলিল্লাহ।

জেসি অবশ্য এবারও দোলাচালে ছিলেন। কিন্তু মাঠে তাঁর দক্ষতা ও প্রয়োগ সব কিছুই যেন সহজ করে দিল। সে প্রসঙ্গে এই নারী আম্পায়ার বললেন, ‘আমি চিন্তাই করিনি, এবার আশাই করিনি সুযোগ পাব। শেষ সিরিজগুলো, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খুব ভালো হয়েছে। ভালো পারফরম্যান্স হয়েছে এ জন্য হয়তো সুযোগটা পেয়েছি।

মালয়েশিয়ায় সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন জেসি। লিস্ট ‘এ’, আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সফল হয়ে এবার বিশ্বমঞ্চে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ জেসির সামনে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au