বিনোদন

বিশ্বের শীর্ষ সুন্দরীর তালিকায় হানিয়া আমির

  • 3:22 am - August 18, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
হলিউডের আনা দে আরমাস, হান্দে এর্চেল ও অ্যাম্বার হার্ডের মতো তারকাদের পেছনে ফেলে আইএমডিবির শীর্ষ ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় ষষ্ঠ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

ইনস্টাগ্রামে পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে সর্বাধিক অনুসারীর রেকর্ড রয়েছে হানিয়ার। এবার সেই জনপ্রিয়তা প্রতিফলিত হলো বিশ্বসেরা সুন্দরীদের তালিকাতেও। এবার তিনি জায়গা করে নিলেন আইএমডিবির বিশ্বের সেরা ১০ জন সুন্দরী অভিনেত্রীর তালিকায়।

তালিকাটির শীর্ষে রয়েছেন হলিউড তারকা মার্গট রবি (১ম), শৈলেন উডলি (২য়), চীনা তারকা দিলরাবা দিলমুরাত (৩য়), কেপপ গ্রুপ মোমোল্যান্ডের ন্যান্সি ম্যাকডোনি (৪র্থ) ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (৫ম)।

সুন্দরীদের সেই তালিকায় টম ক্রুজের প্রেমিকা আনা দে আরমাস (৭ম), ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন (৮ম), জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড (৯ম) ও তুর্কি সুন্দরী হান্দে এর্চেলকে (১০ম) পেছনে ফেলে ষষ্ঠ স্থানে জায়গা করে নেন হানিয়া আমির।

উল্লেখ্য, সম্প্রতি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘কাভি ম্যায় কাভি তুম’ ধারাবাহিকে হানিয়ার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া ‘সর্দার জি ৩’ দিয়ে পাঞ্জাবি সিনেমায় অভিষেক ঘটে তার, যা তাকে আন্তর্জাতিক জনপ্রিয়তা এনে দেয়।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au