বিনোদন

এই প্রথম সিনেমার নায়িকা চরিত্রে রুনা খান

  • 3:28 am - August 18, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন রুনা খান। এবার প্রথম অভিনয় করতে যাচ্ছেন সিনেমার নায়িকা চরিত্রে। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামে ছবিটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।

নির্মাতা জানান, এরই মধ্যে সিনেমার প্রধান চরিত্র অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। বাকি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়াও প্রায় শেষ। বছরের শেষ প্রান্তে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। তার আগেই নির্মাণ সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।

অভিনেত্রী রুনা খানের কথায়, ‘পরিণত শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরতেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। সে কারণে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র নায়িকা চরিত্রটি বেছে নিয়েছেন। দর্শক পর্দায় আরেকটি নতুন চরিত্রে তাঁকে আবিষ্কার করুক– এই ভাবনা থেকে অভিনয়ে নিজেকে ভেঙে নতুনরূপ তুলে ধরার চেষ্টা।’

রুনা বলেন, ‘আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটা জীবন আছে। আমাদেরও আছে সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প। এমনই এক নায়িকার গল্প নিয়ে মূলত ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মিত হচ্ছে। আমার ধারণা, পরিকল্পনামাফিক কাজটি শেষ করতে পারলে এটি হবে দর্শকমনে ছাপ ফেলার মতো একটি সিনেমা।’

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au