বিনোদন

দেব-শুভশ্রীর প্রেমে ভাঙন যে কারণে

  • 4:02 am - August 18, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

দশ বছর পর ধূমকেতু সিনেমা নিয়ে বেশ আলোচনায় টলিপাড়ার তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। এক সময় তাদের সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’। প্রকাশ্যে কখনো স্বীকার না করলেও দেব-শুভশ্রীর প্রেমের খবর সবার জানা।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবি থেকে দুজনের প্রেম শুরু। ওই সময় থেকে তাদের সম্পর্কের সূত্রপাত। পর্দায় দেব-শুভশ্রী জুটি দারুণ হিট হয়। যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ‘ভালো বন্ধু’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন।

এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু, রোমিও’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় দারুণ সাড়া ফেলেন এই জুটি।

পর্দায় দেব ও শুভশ্রীর রসায়ন দর্শকের বেশ মন কাড়ে। সেই সম্পর্ক পর্দার বাইরে বিয়ে পর্যন্ত যায়। তা দুই তারকার পরিবারেরও জানা ছিল; কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন।

তাদের ব্রেকআপের পর বিষয়টি সবাই জানতে পারে। জানা যায়, এ জুটির মাঝে চলে এসেছিলেন রুক্মিণী মৈত্র। যদিও সেই সময় রুক্মিণী অভিনয় করতেন না, মডেলিং করতেন। দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে। যার খবর পৌঁছায় শুভশ্রীর কানে। এরপর থেকে দেব-শুভশ্রীর সম্পর্কে ভাঙন শুরু হয়।

অন্য একটি সূত্র বলছে, প্রেম চলাকালীন শুভশ্রী সম্পর্ককে আরও একধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন। তবে ক্যারিয়ার ‍নিয়ে ব্যস্ত ছিলেন দেব। তাই শুভশ্রীকে বিয়ে করা সম্ভব ছিল না দেবের। এ বিষয় নিয়েই ঝগড়া-অশান্তি শুরু হয়, যার থেকে ভাঙন।

তবে ব্রেকআপের পর দেবের জীবনে রুক্মিণী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড়পর্দা থেকে একেবারে সরিয়ে নেন। পরাণ যায় জ্বলিয়া রে-সিনেমার পর শুভশ্রীকে আর দেখা যায়নি। এর চার বছর পর কামব্যাক করেন শুভশ্রী।

বর্তমানে রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন ভালো কাটাচ্ছেন শুভশ্রী। তাদের সংসারে আছে দুই সন্তান। অতীত জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ নেই।

অন্যদিকে রুক্মিণীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দেব। তবে তারা কবে বিয়ে করছেন, তা জানা যায়নি।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au