মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…
২০০০ সালে ‘মেলা’ সিনেমা দিয়ে সবার মন জয় করেছিলেন আমির খান এবং তার ভাই ফয়সাল খান। পরে বেশকিছু সিনেমার করলেও সেভাবে দেখা যায়নি ফয়সালকে। পারিবারিক বিষয় নিয়ে সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন তিনি। দীর্ঘদিন ধরে পারিবারিক ও পেশাগত সম্পর্কের টানাপড়েনের পর এবার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ফায়সাল। শুধু তা-ই নয়, তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।
কয়েকদিন আগে ফয়সাল বলেছিলেন, তাকে তার বাড়িতে আটকে রাখা হয়েছিল এবং তাকে ওষুধ খেতে বাধ্য করা হয়েছিল। কারণ, তাকে ‘পাগল’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখন ফয়সাল তার পরিবারের সদস্যদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
এক বিবৃতিতে ফয়সাল খান জানিয়েছেন, তিনি পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না এবং পরিবারের কাছ থেকে কোনও মাসিক ভাতাও নেবেন না।
স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাবা তাহির হুসেইন ও মা জিনাত তাহির হুসেইনের কাছ থেকে কোনো পারিবারিক অংশ বা সম্পত্তি দাবি করবেন না।
সেই সঙ্গে এও জানিয়েছেন, তিনি আমির খানের বাসায় থাকবেন না এবং ভাইয়ের কাছ থেকে মাসিক আর্থিক সাহায্যও নেবেন না।
তিনি দাবি করেছেন, পরিবারের কিছু সদস্য ব্যক্তিগত স্বার্থে তার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ২০০৭ সালে তার স্বাক্ষর করার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল এবং মানসিক রোগের মিথ্যা অপবাদ চাপানো হয়েছিল।
এ বিষয়ে আমির খান ও পরিবারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে ফয়সালের অভিযোগকে বিভ্রান্তিকর ও দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে। সূত্র: এনডিটিভি ও বলিউড সাদিস।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au