বিনোদন

‘আস্ক মি এনিথিং’ সেশনে শাহরুখ খান

  • 9:14 pm - August 19, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

বলিউড বাদশা শাহরুখ খানের তিন সন্তান। আরিয়ান খান, সুহানা খান এবং আব্রাম খান। আব্রাম বয়সে অনেক ছোট্ট। তবে ইতিমধ্যেই বাবার জুতোয় পা গলিয়েছেন সুহানা। অভিনেত্রী হওয়ার ইচ্ছে তার। তার প্রথম সিরিজ চর্চিত হলেও অভিনয় সমালোচিত হয়।

এবার বাবার সঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন তিনি। তার প্রস্তুতিও চলছে জোরকদমে। ছেলে আরিয়ানও পিছিয়ে নেই। খুব শিগগিরই রূপালি পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে তার। তবে পরিচালক হিসেবে। যদিও শাহরুখ-অনুরাগীরা আরিয়ানকে ক্যামেরার পেছনে নয়, বরং পর্দার নায়ক হিসেবে দেখতে চান।

সম্প্রতি শাহরুখের ‘আস্ক মি এনিথিং’ সেশনে এমনই আবদার করে বসেন অনুরাগীরা। তাতেই সবটা খোলসা করলেন বাবা শাহরুখ!

অভিনেতার সাফ কথা, তিনি তার বাড়িতে কোনও প্রতিযোগিতা চান না। কারণটা খুলে না বললেও অভিনেতার ইঙ্গিত, মেয়ে যেহেতু বড় পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছে, ছেলে ক্যামেরা নেপথ্যেই থাকবে।

শাহরুখের কথায়, ‘‘ও ক্যামেরার নেপথ্যে থাকতে চায়, ওকে ভালবাসা দেবেন ওর প্রথম কাজের জন্য। এছাড়া বাড়িতে কোনও প্রতিযোগিতা হোক, চাই না।’’

আরিয়ানের ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর শুটিং শেষ। নাম থেকেই স্পষ্ট বিনোদন জগতের তারকাদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আরিয়ানের প্রথম সিরিজে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখকে। বিশেষ চরিত্রের জন্য শুট করার কথা রণবীর সিং ও করন জোহরের। সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au