রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…
মেলবোর্ন, ২০ আগষ্ট- পশ্চিম আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ১৭ জন শিশু। মঙ্গলবার (২০ আগস্ট) হেরাত প্রদেশের গুজারা জেলায় দুর্ঘটনাটি ঘটে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুতাকি জানান, বাসটিতে ইরান থেকে ফেরত আসা আফগান শরণার্থীরা ছিলেন। হেরাত পুলিশের বরাতে জানা গেছে, অতিরিক্ত গতিতে চালানো বাসটি একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা লাগার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। ট্রাকের দুই আরোহী এবং মোটরসাইকেলের দুজনও নিহত হয়েছেন।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই সম্প্রতি ইরান থেকে জোরপূর্বক ফেরত আসা শরণার্থী। বাসটি সীমান্ত শহর ইসলাম কালা থেকে রাজধানী কাবুলের উদ্দেশে ছেড়ে এসেছিল।
এর আগের দিনই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, আগামী বছরের মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে। এরই মধ্যে গত জুন থেকে প্রায় সাড়ে চার লাখ আফগানকে ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। শুধু জুন-জুলাই মাসেই গড়ে প্রতিদিন প্রায় ৪০ হাজার আফগান সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফিরেছেন।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন নয়। দীর্ঘ যুদ্ধের কারণে নষ্ট হয়ে যাওয়া সড়ক, অব্যবস্থাপনা, বেপরোয়া গাড়ি চালনা ও নিয়মকানুনের অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে দুইটি বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন প্রাণ হারিয়েছিলেন।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দেশটিতে মানবিক সংকট আরও গভীর হয়েছে। দারিদ্র্য, বেকারত্ব ও নিপীড়ন থেকে বাঁচতে প্রতিবছর অসংখ্য আফগান ইরান ও পাকিস্তানে পাড়ি জমাচ্ছেন। শুধু এ বছরেই ১৪ লাখের বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়ে আবার আফগানিস্তানে ফিরতে হয়েছে।
সুত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au