বিনোদন

প্রকাশ্যে উরফির প্রেমিক

  • 8:37 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

বলিউডের মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ মানেই নতুন চমক। সবসময়ই চর্চায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। কখনো কাচ, কখনো ঘড়ি, কখনো ব্যান্ডেজ কিংবা সফট টয়ের পোশাক পরে ঝড় তোলেন নেটদুনিয়ায়। খোলামেলা—সব জায়গায় অভিনেত্রী স্বমহিমায় উপস্থিতি। তবে এবার পোশাক নয়, প্রেমই তাকে আলোচনায় নিয়ে এসেছে। এ নিয়ে নেটিদুনিয়ায় ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা।

কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ নেই উরফির, সবার মাঝে নজর কাড়তেই তিনি যেন এসব করে থাকেন। এবার নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকেছেন। কিন্তু এবার নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন উরফি জাভেদ।

এর আগে এক সাক্ষাৎকারে উরফি বলেছিলেন, প্রেম করছেন তিনি। প্রেমিক দিল্লির বাসিন্দা। তবে একেবারেই আলাদা উরফির থেকে। মিডিয়ার দুনিয়া থেকে তিনি অনেক দূরে থাকতেই পছন্দ করেন। ভক্তদের এখন একটাই প্রশ্ন— উরফির এ নতুন প্রেমের গল্প কোথায় গিয়ে শেষ হয়? তার এ কেমিস্ট্রিতে নেটিজেনরা ভীষণ মজা নিচ্ছেন।

এবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকের একটি ছবি (কৌস ত্রিবেদী নামে এক তরুণকে ট্যাগ করে) শেয়ার করেছেন উরফি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—আমি আমার প্রেমিককে খুব মিস করছি।

তবে কৌস ত্রিবেদীকে নিয়ে নেটদুনিয়ায় তথ্য খুবই কম। যেখানে উরফির ফলোয়ার্স সংখ্যা প্রায় ৫ দশমিক ৩ মিলিয়ন, সেখানে কৌসের ফলোয়ার্স মাত্র ২৩০০। তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা—আমি বিখ্যাত নই, কিন্তু মানুষ আমাকে অবশ্যই চেনে। বোঝাই যাচ্ছে— গ্ল্যামার জগৎ থেকে দূরে থাকলেও বিদেশে যথেষ্ট সময় কাটান কৌস।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au