বিনোদন

‘থামা’তে নতুন লুকে রাশমিকা মান্দানা

  • 2:02 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সিনেমা `থামা’ চলতি বছরের দিপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমাটি কমেডি, রোম্যান্স আর হররের মিশেলে নির্মিত হয়েছে।

ম্যাডক ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও আছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল প্রমুখ।

সম্প্রতি সিনেমাটির টিজার সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর থেকেই আলোচনায় আসে অভিনেত্রীর নতুন লুক। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তার যেন অন্য রকম রহস্যের ছোঁয়া ফুটে উঠেছে। ‘থামা’ সিনেমায় তার চরিত্রের নাম ‘তাদাকা’, যে আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা আর ভয়ের গল্প বলবে।

অন্যদিকে আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’-এর ভূমিকায়। অলোক সবসময়ে মানুষের শেষ আশা-ভরসার প্রতীক। অলোকের প্রেমে পড়ে তাদাকা। তবে তাদের গল্পের মাঝেই হাজির হয় অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর কৌতুকরসে ভরপুর পরেশ রাওয়াল সিনেমায় আনবেন বাড়তি মজা।

ম্যাডক ফিল্মস ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার নিয়ে আসছে ‘থামা’। ম্যাডক ফিল্মস এবার ভূতুড়ে দুনিয়ায় নতুন সিনেমায় এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্নস্বাদের প্রেমের গল্প ফুটিয়ে তুলবে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au