বিনোদন

নতুন অতিথি ঘরে আসছে পরিণীতি-রাঘব দম্পতির

  • 1:18 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল-মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দিয়েছিলেন। অবশেষে সত্য হলো সেই গুঞ্জন। সোমবার (২৫ আগস্ট) ইনস্টাগ্রামে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে নতুন জীবনের সুখবর শেয়ার করলেন পরিণীতি।

অভিনেত্রী একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন, যার ওপর লেখা ছিল-১+১=৩। সঙ্গে যুক্ত একটি ছোট ভিডিওতে দেখা যায়, পরিণীতি ও রাঘব হাত ধরে পার্কে হাঁটছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমাদের ছোট্ট পৃথিবী আসছে পথে। অপরিসীম আশীর্বাদপুষ্ট আমরা।” অর্থাৎ, তাঁদের ‘ছোট পৃথিবী’ আসছে, আর তাঁরা কৃতজ্ঞতা ভরে অপেক্ষায় আছেন।

এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রাঘব হালকাভাবে বলেছিলেন, খুব শিগগিরই ‘সুখবর’ আসছে। তখন পরিণীতির বিস্মিত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এক মাসের মধ্যেই এল সেই সুখবর।

ঘোষণার পর মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। সোনম কাপুর, ভূমি পেডনেকর, নেহা ধূপিয়া, হুমা কুরেশি প্রমুখ তারকাসহ অসংখ্য ভক্ত অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে আড়ম্বরপূর্ণ আয়োজনে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। এর আগে থেকেই তাঁদের সম্পর্ক ছিল আলোচনায়।

সন্তান জন্মের সম্ভাব্য তারিখ এখনো জানাননি এই তারকা দম্পতি। তবে বলিউডপাড়ার অন্যতম আলোচিত এই খবর ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au