বিনোদন

শাহরুখেরই জেরক্স কপি আরিয়ান

  • 1:20 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি ওয়েব সিরিজের প্রিভিউ লঞ্চে হাজির হয়েছিলেন বাবা-ছেলে। এদিন বাবার সঙ্গে সমান তালে আলো ছড়িয়েছেন এ নবাগত পরিচালক। দেখা গেছে, বাদশাহর মতোই ছেলে আরিয়ান খানও স্টাইলিশ হয়েছেন। অনেকেই বাবা-ছেলের মুখের মিল দেখেও অবাক হয়েছেন। যেন শাহরুখেরই জেরক্স কপি।

আর অনুষ্ঠানে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পরিচালক আরিয়ান খান। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কেন্দ্র করেই নির্মিত হয়েছে। আর পরিচালক হিসেবে আরিয়ান খানের এ ওয়েব সিরিজটি আসছে ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।

এতে লিড রোলে আছেন লক্ষ্মণ, ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং এবং রাঘব জুয়াল। এ ছাড়া এ ওয়েব সিরিজটিতে ক্যামিও চরিত্রে হাজির হবেন নির্মাতা করণ জোহর, অভিনেতা রণবীর সিংসহ ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের মতো তারকা।

অনুষ্ঠান মঞ্চে আরিয়ান খানকে দেখা যায় অল ব্ল্যাক স্যুটে। ওপেন-কলার শার্ট, গলায় সোনার চেন আর ফ্যাশনেবল হেয়ারস্টাইলে। এ সময় তার হাতে ছিল পাটেক ফিলিপ নটিলাস হোয়াইট গোল্ড ঘড়ি। এই বিলাসবহুল ঘড়িটির বাজারমূল্য এক কোটি ৪৩ লাখ টাকা। যেটি শাহরুখপুত্রের হাতেই শোভা পায়। কারণ এ ঘড়ির লুক আরিয়ানের আভিজাত্যের ছাপ আরও বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে বাদশাহও ছেলের থেকে যেন একধাপ এগিয়েই ছিলেন। কিং খানের হাতে ছিল অডেমার্স পিগুয়েট জুলস মিনিট রিপিটার প্লাটিনাম স্কেলেটন ডায়াল ঘড়ি, যার দাম তিন কোটি ৯৪ লাখ টাকা। এদিন মঞ্চে ছেলের মতো শাহরুখ খানও কালো পোশাকে হাজির হয়েছিলেন। হাতে স্লিং থাকলেও সন্তানের প্রথম কাজের সাফল্যে গর্বে চকচক করছিল বাদশাহর চোখ।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au