বাংলাদেশ

তৌহিদ আফ্রিদি বরিশালের বাড়িটিতেই আছেন, জানতেন না প্রতিবেশীরা

  • 1:28 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

বরিশাল থেকে বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে সিআইডি। মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যেখানে তিনি ছিলেন সেটি তার বাবা নাসির উদ্দিন সাথীর মামা মোতাহার হোসেনের বাড়ি।

ভবনটিতে তার অবস্থান সম্পর্কেও জানতেন না সেখানের বাসিন্দারা। তাকে কখনও দেখেননি তারা। ওইদিন রাত ১০টায় গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বরিশাল নগরের বাংলাবাজার সড়কের ‘নিউ হাউজ লেন’ গলিতেই এই বাড়িটি। এ গলিটি পুরোপুরি আবাসিক এলাকায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোতাহারের পরিবার ভবনের দোতলায় থাকেন। পাশের দোতলার ভাড়াটিয়া এবং প্রতিবেশীরা জানান, সোমবার রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে তার পরিচয় সম্পর্কে তারা কিছু জানেন না। এমনকি রাতে গ্রেপ্তারের বিষয়টি দেখেছেন কিনা সেটাও বলতে রাজি হননি।

নিউ হাউজ লেনের মুদির দোকানদার আসাদুজ্জামান বলেন, পুলিশ কখন প্রবেশ করেছে বা গ্রেপ্তার করেছে, তা আমি দেখিনি। পরে শুনেছি। অন্য প্রতিবেশীরা জানান, তারা কখনও তৌহিদকে এ এলাকায় দেখেননি।

প্রতিবেশী এক নারী জানান, একজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। ওই ব্যক্তির সম্পর্কে তারা কিছু জানেন না।

এদিকে গ্রেপ্তারের পর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, তৌহিদকে পুলিশ সিঁড়ি দিয়ে যখন নামাচ্ছে তখন তার স্ত্রীও নামছেন। নিচে দাঁড়ানোর সময়ও স্ত্রী তার সঙ্গে ছিলেন। ঢাকা থেকে আসা পুলিশের সিআইডির টিম তৌহিদকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তৌহিদ আফ্রিদির বাবার বাড়ি বরিশাল নগরের কাউনিয়া জানকিং সিং রোডে। ওই এলাকায় তাদের বাড়িটি ‘মাইটিভি’ বাড়ি বললে যে কেউ চেনে। তার বাবা নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান। তিনি গত ১৭ আগস্ট গ্রেপ্তার হন।

প্রসঙ্গত, গতবছর ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ির একটি হত্যা মামলার আসামি সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ এ মামলায় মোট আসামি ২৭ জন।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au