বিনোদন

২০ মিনিটে ১৮ লাখ লাইক পেল সুইফট!

  • 1:49 pm - August 27, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে বাগ্‌দানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে দেওয়া পোস্টে তাঁরা মজার ছলে লিখেছেন— “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।” সঙ্গে ছিল কেলসের সুইফটকে প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবি।

ঘোষণার পরপরই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় ইনস্টাগ্রাম। পোস্টটি মাত্র ২০ মিনিটে ১৮ লাখের বেশি লাইক পায়। এমনকি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুটবল লিগ এনএফএল থেকেও অভিনন্দন জানানো হয় এই তারকা জুটিকে।

দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকার অ্যারোহেড স্টেডিয়ামে পারফরম্যান্সের পর তাঁদের সম্পর্ক শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে আসলে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ালেও সেই বছরের ডিসেম্বরে সুইফট নিজেই সম্পর্কের সত্যতা স্বীকার করেন। বর্তমানে ভক্তরা অপেক্ষায় আছেন সুইফটের নতুন অ্যালবামের জন্য। চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা দেন তাঁর ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au