বিনোদন

জাহ্নবীর গোপন বিয়ে এখন প্রকাশ্যে!

  • 8:30 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মা বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর আবার সাবেক প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। একটা সময় লুকিয়ে চলছিল তাদের প্রেম। তবে গত বছরের শুরু থেকে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি—এমনটিই জানিয়েছিলেন জাহ্নবী কাপুর। এতকিছুর পর ওরিকে কেন স্বামী হিসাবে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী?

বলিউডের অন্যতম চর্চিত নাম ওরহান অবাত্রামণি ওরফে ওরি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তার ওঠবস। তার পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও জানা নেই। কিন্তু হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। তার জনপ্রিয় হওয়ার পর থেকে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি।

জাহ্নবী কাপুরের পরিবারের সঙ্গে সখ্য রয়েছে ওরির। নিজের ‘ধূমকেতু’র মতো বলিউডে এহেন উত্থানের জন্য ওরি সদা কৃতজ্ঞতা স্বীকার করেন জাহ্নবীর বাবা বনি কাপুরের কাছে। আবার একসময় ওরি নিজেকে সমকামী বলেই দাবি করেছিলেন। সত্যিই কি তাই?

এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর দেশের বাইরে গেলেই নাকি ছেলেদের থেকে গুচ্ছ প্রেম প্রস্তাব পান। তেমনই এক ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী বলেন, ‘আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত। লস অ্যাঞ্জেলেসে এক রেস্তোরাঁয় একবার একের পর এক ওয়েটার আসছেন। কেউ নম্বর দিয়ে যাচ্ছেন, আবার কেউ খাবার দিচ্ছেন। গুচ্ছ গুচ্ছ প্রেমপ্রস্তাব নিয়ে আসছেন। সামনে ওরি ছিল। ওকে দেখিয়ে বলে দিই— উনিই আমার স্বামী।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au