বিনোদন

মন কাঁদছে হাল্ক অভিনেতার

  • 11:20 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

হলিউড তারকা এবং ‘হাল্ক’ খ্যাত অভিনেতা মার্ক রাফালো গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, গাজার সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি ইসরায়েলের তৈরি এক ‘মানুষের বানানো বিপর্যয়’।

রাফালো বলেন, এটা খরা নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়। এটা মানুষের তৈরি এক ভয়াবহ অপরাধ, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে এ কাজ করছে। গাজাকে অনাহারে মরতে দেবেন না। আওয়াজ তুলুন, থামবেন না; যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি আসে। শিশু হত্যার অবসান ঘটাতে হবে, জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।

অ্যাভেঞ্জার্সসহ বহু জনপ্রিয় ছবির এই অভিনেতা সরাসরি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, আপনারা বলেন ক্ষুধার্ত মানুষদের বাঁচাতে চান, যুদ্ধ থামাতে চান— তাহলে কিছু করুন। জার্মানি কিছু করুন, ইউরোপ কিছু করুন, যুক্তরাজ্য কিছু করুন। আমরা কি শুধু বসে বসে এই হত্যাযজ্ঞ দেখব? এটা পাগলামি, এটা হৃদয়বিদারক।

গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২ হাজার ৭০০-রও বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত হয়ে গেছে পুরো অঞ্চল, যার ফলে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।

এদিকে, গাজার এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ অব্যাহত রয়েছে, তবে তা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au