বিনোদন

ইন্টিরিয়র ডিজাইনার গৌরী-সুজানার বাজেট কত?

  • 5:49 pm - August 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
তারকাদের ব্যক্তিগত জীবনের ঝলক দেখতে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষত বিলাসবহুল ফ্ল্যাট কিংবা ভিলার ভেতরের সজ্জার ছবি যখন অভিনেতা-অভিনেত্রীরা নিজেরাই সামাজিক মাধ্যমে শেয়ার করেন, তখন সেই সাজসজ্জা নিয়ে মুগ্ধতা আরো বাড়ে। অনেকেই এসব আভিজাত্যের পেছনের কারিগরদের চেনেন না। মানে ইন্টিরিয়র ডিজাইনারদের।

তবে আপনি জানেন কি, বলিউডের অনেক তারকার বাড়ির ভেতরের ডিজাইন করেছেন শাহরুখপত্নী গৌরী খান। এই পেশায় নিযুক্ত আছেন হৃতিকের স্ত্রী সুজানা খানও। 

বলিউডে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা কিংবা অনন্যা পাণ্ডের মতো একাধিক তারকার বাসভবনের নকশা দাঁড় করিয়েছেন খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। পাশাপাশি, হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানা খানও মুম্বাইয়ের অন্দরসজ্জা জগতে সমানভাবে প্রতিষ্ঠিত।

তবে প্রশ্ন হলো— তারকাদের এই বাড়িঘর সাজাতে কত খরচ পড়ে?এক সাক্ষাৎকারে সুজানা জানিয়েছিলেন, অন্দরমহলে সজ্জার খরচ মূলত ফ্ল্যাটের আকার, বাজেট, লোকেশন এবং ব্যবহৃত সামগ্রীর ওপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০০ বর্গফুটের একটি ফ্ল্যাট সাজাতে বর্গফুটপ্রতি খরচ দাঁড়ায় প্রায় ১,২০০ থেকে ২,০০০ টাকা। ফলে তাঁর সংস্থাকে দিয়ে মুম্বাইয়ের কোনো বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র করাতে ন্যূনতম ব্যয় হয় ২৫ লাখ থেকে ৩০ লাখ টাকা।

অন্যদিকে, গৌরী খানের ক্ষেত্রে খরচের অঙ্ক আরো অনেক বড়।শুধু পরামর্শ ফি-ই শুরু হয় প্রায় ৬ লাখ টাকা থেকে। তিনি যদি কোনো বিলাসবহুল ভিলার অন্দরসজ্জার দায়িত্ব নেন, তবে খরচের হিসাব দাঁড়াতে পারে ৩ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত। আর বাণিজ্যিক প্রকল্পে সেই অঙ্ক আরো বেড়ে হয় প্রায় ৫০ লাখ থেকে ২০ কোটি টাকা।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au