বিনোদন

আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছি: অপু বিশ্বাস

  • 6:05 pm - August 31, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার

নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমায় অনিয়মিত। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা সময়েই সেই ঢালিউড কুইন নাকি অর্থকষ্টে ভুগেছেন। শুধু তাই নয় পরিস্থিতি সামাল দিতে নাকি নিজের পছন্দের অনেক গহনাও বিক্রি করেন তিনি।সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই।

অপু বলেন, ‘এখন আমি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছি। এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’

অপু জানান, দেশের বাইরে গেলে নিজের পছন্দমত গহন কিনতেন তিনি। সেই পরিস্থিতি সামাল তিনে বিক্রি করেন দেন নিজের গহনা। দুর্দিনে সেই গহনাগুলোই তার কাজে লেগেছে।

এই নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে- যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

এরপর কিছু সিনেমায় অভিনয় করলেও সেভাবে তা সাফল্য পায়নি। অপু এখন বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।

প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু। বহুদিন গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই ভাঙন ধরে সংসারে, বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au